শিশু ধর্ষণের দায়ে চট্টগ্রামে যুবকের যাবজ্জীবন
চট্টগ্রাম নগরের
সদরঘাট থানা এলাকায় এক
শিশুকে ধর্ষণের দায়ে মো. আকতার
সর্দার (২৪) নামের এক
যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে
২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া
হয়েছে। জরিমানার টাকা পরিশোধ না
করলে তাঁকে আরও ছয় মাসের
বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।রোববার চট্টগ্রাম
মহানগরের নারী ও শিশু
নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক
সৈয়দা হাফসা ঝুমা এ রায়
ঘোষণা করেন। রায় ঘোষণার সময়
আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানার
ভিত্তিতে তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।দণ্ডপ্রাপ্ত আকতার
সর্দার সুনামগঞ্জের জামালগঞ্জ থানার কুকড়াপর্শি এলাকার মো. সাত্তার সর্দারের
ছেলে।ট্রাইব্যুনালের পাবলিক
প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী
মারুফ বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে
প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।মামলার এজাহার
ও আদালতের নথি অনুযায়ী, শিশুটির
বাবা-মা কর্মস্থলে থাকায়
সে প্রায়ই বাসায় একা থাকত। প্রতিবেশী
আকতার সর্দার নিয়মিত ওই বাসায় যাতায়াত
করতেন। তিনি শিশুটিকে বিভিন্নভাবে
প্রলোভন দেখাতেন।২০২২ সালের
২ জুলাই বিকেলে বাবা-মা কর্মস্থলে
থাকার সুযোগে আকতার সর্দার বাসায় ঢুকে শিশুটিকে ধর্ষণ
করেন বলে মামলায় অভিযোগ
করা হয়। পরে বিষয়টি
কাউকে জানালে শিশুটিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।ভয় ও
আতঙ্কে শিশুটি কয়েক দিন ঘটনাটি
গোপন রাখে। ঘটনার চার দিন পর
অসুস্থ হয়ে পড়লে সে
মায়ের কাছে বিষয়টি জানায়।
পরে পরিবারের সদস্যরা শিশুটির শরীরে আঘাতের আলামত দেখতে পান। এরপর স্থানীয়দের
সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেল
কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস
সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।এ ঘটনায়
শিশুটির বাবা মনির হোসেন
সদরঘাট থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২৩ সালের
২১ নভেম্বর তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২৪
সালের ১৫ এপ্রিল আদালত
আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার
শুরু করেন।সাক্ষ্য
ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগ প্রমাণিত
হওয়ায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রোববার আদালত
রায় ঘোষণা করেন।