ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
City News

প্রেম-বিরহ ও জীবনের গল্পে গান লেখেন তরুণ গীতিকার ফকির রায়হান

ভালোবাসা, বিচ্ছেদ, প্রতারণা, অভিমান কিংবা আপন মানুষের বদলে যাওয়া মানুষের জীবনের এমন নানা ঘটনা তাঁর গানের মূল উপজীব্য। চারপাশের মানুষের সুখ-দুঃখ ও বাস্তব অভিজ্ঞতা থেকে গানের গল্প খুঁজে নেন তিনি। সহজ কথায় সেসব অনুভূতিকে গানের পঙ্‌ক্তিতে সাজান। বলছি, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর গ্রামের তরুণ গীতিকার রাইসুল ইসলামের কথা। সংগীতাঙ্গনে যিনি পরিচিত ‘ফকির রায়হান’ নামে।পড়াশোনার পাশাপাশি দীর্ঘদিন ধরে গান লিখছেন তিনি। বর্তমানে মাস্টার্সের শেষ বর্ষের শিক্ষার্থী রাইসুলের কাছে গান লেখা কেবল বিনোদন কিংবা শখের বিষয় নয়, বরং মনের ভাব প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম। মানুষের জীবনের বিচিত্র অভিজ্ঞতা, সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসার প্রাপ্তি-অপ্রাপ্তি এবং সমাজের নানা অসংগতি তাঁর লেখার অনুপ্রেরণা।বিশেষ করে বিশ্বাসভঙ্গ, প্রতারণা, স্বার্থপরতা ও বিচ্ছেদের গল্প তাঁর গানে বারবার ফিরে আসে। ভালোবেসে কষ্ট পাওয়া কিংবা আপন মানুষের কাছ থেকে আঘাত পাওয়ার যন্ত্রণা অনেকেই সহজে প্রকাশ করতে পারেন না। সেই না বলা কথাগুলোই গানের মাধ্যমে শ্রোতাদের সামনে তুলে ধরার চেষ্টা করেন ফকির রায়হান।বিরহের সুরে জীবনের বাস্তবতাআধুনিক লোকগান ও বিরহের গানের প্রতি তাঁর বিশেষ দুর্বলতা রয়েছে। গানের কথায় জটিল শব্দের চেয়ে সাধারণ মানুষের মুখের ভাষাকে প্রাধান্য দেন তিনি। তাঁর বিশ্বাস, যে গান মানুষের পরিচিত অনুভূতি ও জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিশে যায়, সেই গানই শ্রোতার হৃদয়ে দীর্ঘস্থায়ী জায়গা করে নেয়।ফকির রায়হানের লেখা উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘রঙের শহর’, ‘আপন ভেবে হইলাম পর’, ‘হৃদয় ভাঙ্গার যন্ত্রণা’, ‘প্রেমের আগুন’, ‘এক সেকেন্ডের নাই ভরসা’, ‘তোর অন্তরে মায়া নাইরে’, ‘মন ভাঙ্গার বিচার’, ‘তোমার হইলো সুখের ঠিকানা’, ‘বুঝলি নারে কদর’ ও ‘স্বার্থপর’।এ ছাড়া তাঁর লেখা ‘পিরিত যেন মরণ ফাঁদ’, ‘হয় না কোনো দাফন’, ‘ঘরের মানুষ বাহির করে’, ‘দেহ মনব গাড়ি’ এবং ‘রঙ্গিন দিন ফুরাইবো যে দিন’ গানগুলোও রয়েছে। এসবের বাইরেও বেশ কিছু গান লিখেছেন তিনি।গীতিকার হিসেবে স্বপ্নের পথেসুনামগঞ্জের প্রত্যন্ত গ্রামের সাধারণ পরিবেশ থেকে উঠে আসা এই তরুণ পড়াশোনার পাশাপাশি সংগীতাঙ্গনে নিজের অবস্থান তৈরির চেষ্টা করছেন। তাঁর কাছে প্রতিটি মানুষের জীবনই যেন একেকটি গল্প। কারও হাসি, কারও কান্না, কারও ভালোবাসা কিংবা জীবনের কঠিন বাস্তবতা সবকিছু থেকেই নতুন গানের ভাবনা তৈরি হয়।ভবিষ্যতে নিজের লেখা গান দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছে দিতে চান তিনি। বাংলা গানের জগতে স্বতন্ত্র পরিচিতি অর্জনের পাশাপাশি তাঁর প্রত্যাশা, শ্রোতারা তাঁর গানের কথায় নিজেদের জীবনের গল্প খুঁজে পাবেন।ফকির রায়হানের মতে, গানের কথার সঙ্গে শ্রোতা যখন নিজের জীবনের অনুভূতির মিল খুঁজে পান, তখনই একটি গান সার্থক হয়ে ওঠে। মানুষের মনের অব্যক্ত কথা, ভালোবাসা, বিচ্ছেদ ও বাস্তবতার গল্প গানের মাধ্যমে তুলে ধরেই সামনে এগিয়ে যেতে চান তিনি।

প্রেম-বিরহ ও জীবনের গল্পে গান লেখেন তরুণ গীতিকার ফকির রায়হান