নাচের মহড়ায় চোট, ছয় সপ্তাহ বিশ্রামে রাশমিকা মান্দানা
আসন্ন
নারীকেন্দ্রিক সিনেমা
‘মাইসা’–এর গানের নাচের
মহড়া
দিতে
গিয়ে
গুরুতর
চোট
পেয়েছেন জনপ্রিয় ভারতীয়
অভিনেত্রী রাশমিকা মান্দানা। হায়দরাবাদে ছবির
শুটিং
চলাকালে একটি
লাফ
দেওয়ার
দৃশ্যে
হিপের
(কোমর
ও
নিতম্বের সংযোগস্থল) অংশে
আঘাত
পান
তিনি।ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসকেরা রাশমিকাকে অন্তত
ছয়
সপ্তাহ
সম্পূর্ণ বিশ্রামে থাকার
পরামর্শ দিয়েছেন। চোটের
কারণে
তার
চলমান
কয়েকটি
সিনেমার শুটিং
ও
বিজ্ঞাপনের কাজের
সময়সূচিতে পরিবর্তন আসতে
পারে।সংশ্লিষ্ট সূত্র
জানায়,
টানা
শারীরিক পরিশ্রমের মধ্যে
থাকা
রাশমিকার হিপ
এলাকার
পেশিতন্তুতে গুরুতর
আঘাত
লেগেছে। চিকিৎসকদের মতে,
এ
ধরনের
টেন্ডন
ইনজুরি
সাধারণত কঠিন
শারীরিক অনুশীলন করা
ক্রীড়াবিদদের মধ্যে
দেখা
যায়।
সুস্থ
হতে
বিশ্রামের পাশাপাশি বিশেষ
পুনর্বাসন প্রয়োজন হবে।বর্তমানে রাশমিকা মান্দানা একাধিক
বড়
বাজেটের সিনেমার কাজে
যুক্ত
রয়েছেন। ‘মাইসা’
ছবির
জন্য
তিনি
কোনো
বডি
ডাবল
ছাড়াই
বেশ
কিছু
কঠিন
অ্যাকশন দৃশ্যে
অংশ
নিয়েছিলেন।এই দুর্ঘটনার ফলে
তাঁর
সিনেমার শুটিং
ও
বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণামূলক কাজের
পরিকল্পনায় প্রভাব
পড়তে
পারে
বলে
ধারণা
করা
হচ্ছে।
সূত্র: ভারতীয়
গণমাধ্যমের প্রতিবেদন।