জমকালো আয়োজনে মেহেরিমা কায়েসের জন্মদিন উদ্যাপন
বিশিষ্ট ব্যবসায়ী,
সমাজসেবক ও সাইফান ফাউন্ডেশনের
প্রতিষ্ঠাতা কায়েস আহমেদ সেলিম ও রাহা কায়েসের
মেয়ে মেহেরিমা কায়েসের জন্মদিন জমকালো আয়োজনে উদ্যাপন করা হয়েছে।রাজধানীর একটি
সুনামধন্য পার্টি সেন্টারে রাত ১২টায় কেক
কাটার মধ্য দিয়ে শুরু
হয় জন্মদিনের আয়োজন। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে
অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দমুখর।
অতিথিদের আপ্যায়নে ছিল নানা ধরনের
খাবারের আয়োজন। খাবারের বৈচিত্র্য ও স্বাদের প্রশংসা
করেন উপস্থিত অতিথিরা।মেহেরিমার জন্মদিনে
পরিবারের সদস্য ও স্বজনেরা তাকে
শুভেচ্ছা জানান। নতুন বয়সে তার
পথচলা আরও সুন্দর, প্রাণবন্ত
ও সুখময় হোক, এমন প্রত্যাশা
করেন তাঁরা।মেয়ে মেহেরিমার
জন্য সবার কাছে দোয়া
চেয়েছেন মা রাহা কায়েস।
তাঁর প্রত্যাশা, মেহেরিমা ভালোবাসা, আনন্দ ও সাফল্যের সঙ্গে
জীবনে এগিয়ে যাক।বাবা কায়েস
আহমেদ সেলিম বলেন, আমার মেয়ে অত্যন্ত
ভদ্র ও মিষ্টভাষী। তার
এই মিষ্টভাষিতা ও ভদ্রতা যেন
সারা জীবন তার মধ্যে
থাকে সেই কামনা করি।
আমার মেয়ের জন্য সবাই দোয়া
করবেন, সে যেন মানুষের
কল্যাণে মানুষের পাশে থাকতে পারে।মেহেরিমার নতুন
বয়সের প্রতিটি দিন সুখ, শান্তি
ও সাফল্যে ভরে উঠুক এমন
শুভকামনা জানিয়েছেন পরিবার ও স্বজনেরা।