ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
City News

জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন আরবিআইসির পলাশ ও মনির

আজ রূপালী বাংলাদেশ ইনভেস্টিগেশন সেলের (আরবিআইসি) দুই সদস্য পলাশ তুষার পাঠান ও মনির হোসেন পাটোয়ারীর জন্মদিন। এ উপলক্ষে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন অফিসের সহকর্মীরা। সহকর্মীরা তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনের সাফল্য কামনা করেন।আরবিআইসির সহকর্মী আবু আফফান নোমান বলেন, মনির ভাই ও পলাশ ভাই আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। তাঁদের সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময়ই ভালো। জন্মদিনে তাঁদের জন্য আন্তরিক শুভকামনা জানাই।সহকর্মী ফরিদুল আলম ফরিদ বলেন, মনির ও পলাশ দুজনই আন্তরিক ও সহযোগিতাপ্রবণ। তাঁদের জন্মদিনে ব্যক্তিগত ও পেশাগত জীবনের সাফল্য কামনা করছি। সহকর্মীদের শুভেচ্ছায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পলাশ তুষার পাঠান ও মনির হোসেন পাটোয়ারী।

জন্মদিনে শুভেচ্ছায় ভাসছেন আরবিআইসির পলাশ ও মনির