ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
City News

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৭০ জন নেত্রী। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দিনভর উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম বিতরণ করা হয়।বিএনপির সহদপ্তর সম্পাদক তারিকুল আলম তেনজিং ‘আমার দেশ’কে জানান, প্রতিটি ৫ হাজার টাকা মূল্যের অন্তত ৭০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এতে দলের আয় হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা। মনোনয়নপ্রত্যাশীরা আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূরণ করা ফরম জমা দিতে পারবেন। ফরম জমা দেওয়ার সময় তাঁদের ৫০ হাজার টাকা দিতে হবে।শুক্রবার মনোনয়ন ফরম বিতরণকে কেন্দ্র করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় ছিল কর্মচঞ্চল পরিবেশ। কার্যালয়ের সামনের সড়কে নেতাকর্মীদের স্লোগান এবং বিভিন্ন স্থানে মনোনয়নপ্রত্যাশীদের আলোচনা-আড্ডা দেখা যায়। কেউ ফরম সংগ্রহ করেন, কেউ আবার দলীয় মনোনয়ন পাওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেন।শুক্রবার সকালে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক ও সাবেক ছাত্রদল নেত্রী অ্যাডভোকেট আসমা আজিজ। এ ছাড়া মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস এবং ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লাসহ আরও কয়েকজন নেত্রী ফরম সংগ্রহ করেছেন।যেভাবে শূন্য হয় আসনঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তৎকালীন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন তিনি। পরে আসনটি শূন্য ঘোষণা করা হয়।এই আসনে আগামী ১২ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৭০ নেত্রী