ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
City News

কেরমান বিমানবন্দরে হামলার পরিকল্পনার অভিযোগ, ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর কেরমানে সশস্ত্র হামলায় জড়িত থাকার দায়ে আলি-সিনা মোস্তফাভি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।আইআরআইবির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ চলাকালে কেরমানে ধারাবাহিক কয়েকটি সশস্ত্র হামলায় জড়িত থাকার অভিযোগে মোস্তফাভিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এসব ঘটনার মধ্যে ছিল ২০২৬ সালের ২৪ মার্চ শহরের ‘আজাদি স্কয়ারে’ গুলিবর্ষণ এবং ২১ এপ্রিল বাধ্যতামূলক সামরিক সেবায় নিয়োজিত সদস্য ও পথচারীদের যানবাহনে হামলা।প্রতিবেদনে আরও বলা হয়, মোস্তফাভি রাজতন্ত্রপন্থী কয়েকটি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। যুদ্ধের সময় সামরিক স্থাপনায় হামলার পরের পরিস্থিতির ভিডিও ধারণ করে তিনি বিদেশি নেটওয়ার্কের কাছে পাঠিয়েছিলেন বলে অভিযোগ করা হয়।এ ছাড়া বার্তা আদান-প্রদানের মাধ্যমে কেরমান বিমানবন্দরে হামলার পরিকল্পনা করার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে।সূত্র: আল জাজিরা ও আইআরআইবি

কেরমান বিমানবন্দরে হামলার পরিকল্পনার অভিযোগ, ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর