ঢাকা    শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
City News

ঘরের মাঠে সাফ জয়ের মিশন, গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান

দীর্ঘ ২৩ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের লক্ষ্যে ঘরের মাঠে নামছে বাংলাদেশ। আসন্ন ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের ড্রয়ে স্বাগতিক বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা ও ভুটান।শনিবার (১ আগস্ট) ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে টুর্নামেন্টের গ্রুপ নির্ধারণ করা হয়। অনুষ্ঠানে সাফের সভাপতি কাজী সালাহউদ্দিনসহ অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।ড্র অনুযায়ী, ‘বি’ গ্রুপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। সাফের সদস্য সাতটি দেশ হলেও ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপালকে ড্রয়ে রাখা হয়নি। তবে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা উঠে গেলে নেপাল টুর্নামেন্টে অংশ নিতে পারবে বলে জানিয়েছে সাফ।নেপাল অংশ নিলে স্বাগতিক বাংলাদেশের বেশি ম্যাচ খেলার সুযোগ নিশ্চিত করতে তাদের ‘এ’ গ্রুপে রাখা হতে পারে বলে জানা গেছে।২০০৩ সালে ঘরের মাঠে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর আর দক্ষিণ এশিয়ার ফুটবলের এই বড় আসরে চ্যাম্পিয়ন হতে পারেনি লাল-সবুজের দল। এবারের আসর আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে।

ঘরের মাঠে সাফ জয়ের মিশন, গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান