জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে শিবিরের ১০ দিনের স্কিল ডেভেলপমেন্ট ক্যাম্প
চলতি বছরের
এসএসসি ও দাখিল পরীক্ষায়
জিপিএ-৫ পাওয়া বাংলাদেশ
ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের জনশক্তিদের নিয়ে ১০ দিনব্যাপী
‘প্রি-কলেজ স্কিলস ডেভেলপমেন্ট
ট্রেনিং ক্যাম্প (পিসিএসডি) ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।ছাত্রশিবিরের কেন্দ্রীয়
কলেজ বিভাগের উদ্যোগে গত ২১ থেকে
৩০ আগস্ট গাজীপুরের একটি মিলনায়তনে এ
প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ছাত্রশিবিরের কেন্দ্রীয়
কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহীর পরিচালনায় আয়োজিত এবারের ক্যাম্পের প্রতিপাদ্য ছিল ‘সততা ও
দূরদর্শিতায় ভবিষ্যৎ নেতৃত্বকে শক্তিশালী করা’।সোমবার সংগঠনটির
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলেজ জীবনের
বৃহত্তর শিক্ষাঙ্গণে প্রবেশের আগে শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক,
ভাষাগত ও প্রযুক্তিগতভাবে দক্ষ
করে তোলার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন
করা হয়।প্রশিক্ষণ ক্যাম্পে
প্রতিদিন ইংরেজি ও কম্পিউটারের ওপর
মোট ৪০টি ক্লাস নেওয়া
হয়। এর পাশাপাশি কোরআন
তিলাওয়াত, বিষয়ভিত্তিক স্টাডি সেশন, মোটিভেশনাল ক্লাস ও ইনোভেটিভ গেমসের
মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া
হয়।সমাপনীসহ বিভিন্ন
সেশনে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতারা
অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক
বক্তব্য দেন।জামায়াতে ইসলামীর
নায়েবে আমির অধ্যাপক মুজিবুর
রহমান এমপি আত্মশুদ্ধির ওপর
গুরুত্ব দিয়ে বলেন, আধুনিক
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত ও একাডেমিক দক্ষতা
অর্জনের পাশাপাশি আত্মিক পবিত্রতা ও স্রষ্টার সঙ্গে
গভীর সম্পর্ক ছাড়া প্রকৃত সফলতা
অর্জন সম্ভব নয়।তিনি বলেন,
একজন আদর্শ ভবিষ্যৎ নেতৃত্বের মধ্যে সঠিক চরিত্র ও
সঠিক দিকনির্দেশনার সমন্বয় প্রয়োজন।ছাত্রশিবিরের কেন্দ্রীয়
সভাপতি নুরুল ইসলাম বলেন, জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের
জীবনের একটি গৌরবময় মাইলফলক
হলেও এটি চূড়ান্ত গন্তব্য
নয়।‘সততা ও
দূরদর্শিতায় ভবিষ্যৎ নেতৃত্বকে শক্তিশালী করা’ প্রতিপাদ্যকে সামনে
রেখে জ্ঞান, দক্ষতা ও নৈতিক দৃঢ়তার
সমন্বয় ঘটানোর আহ্বান জানান তিনি।তিনি আরও
বলেন, আগামীর ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের
সৎ ও যোগ্য নেতৃত্বের
দায়িত্ব পালন করতে হবে।ছাত্রশিবিরের সাবেক
কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসাইন বলেন, বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ।
দেশের মানবসম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত
করা গেলে একটি উন্নত
ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন সময়ের ব্যাপার
মাত্র।
এ
ছাড়া বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক
কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, রাশেদুল ইসলাম এমপি ও জাহিদুল
ইসলাম এবং সেক্রেটারি জেনারেল
সিবগাতুল্লাহ সিবগা।