ঢাকা    শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
City News

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর বিভিন্ন উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে অথবা রোগটির উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত পাঁচ মাসে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে বা সন্দেহভাজন হিসেবে মোট ৯০২ শিশুর মৃত্যু হয়েছে।শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কোনো শিশুর নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি। তবে হামজনিত বিভিন্ন উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে।অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হামজনিত উপসর্গ নিয়ে মোট ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে পাঁচ মাসে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০২।এক দিনে নতুন আক্রান্ত ৭০, উপসর্গ ৭২৮স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭০ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৭২৮ শিশুর মধ্যে হামের বিভিন্ন উপসর্গ দেখা গেছে।এ সময় নতুন করে ৭০০ শিশু চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৪৯ শিশু।পাঁচ মাসে সন্দেহভাজন রোগী ১ লাখ ৪১ হাজারের বেশিস্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৪১ হাজার ৭৭৬ শিশুকে সন্দেহভাজন হাম রোগী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।এর মধ্যে ১৭ হাজার ৮০০ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।হাম আক্রান্ত ও উপসর্গ থাকা শিশুদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৪৯৪ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। চিকিৎসাসেবা শেষে তাঁদের মধ্যে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু