ধামরাইয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী আটক
ঢাকার ধামরাই
উপজেলার গোমগ্রাম এলাকায়
প্রায়
তিন
মাসের
অন্তঃসত্ত্বা এক
গৃহবধূর মৃত্যুর ঘটনায়
তার
স্বামী
লিটন
সরকারকে আটক
করেছে
পুলিশ।
রোববার
বিকেলে
যাদবপুর ইউনিয়নের গোমগ্রাম এলাকায়
এ
ঘটনা
ঘটে।নিহত পপি
রানী
সরকার
স্থানীয় বাসিন্দা নরেশ
সরকারের ছেলে
লিটন
সরকারের স্ত্রী। স্বজন
ও
স্থানীয়দের অভিযোগ,
পারিবারিক বিরোধের জেরে
লিটন
সরকার
স্ত্রীকে মারধর
করেন।
পরে
গুরুতর
অসুস্থ
অবস্থায় তাকে
কালামপুর হলি
জেনারেল হাসপাতালে নেওয়া
হলে
চিকিৎসক মৃত
ঘোষণা
করেন।ঘটনার পর
স্থানীয়রা লিটন
সরকারকে আটক
করে
পুলিশে
খবর
দেন।
পরে
ধামরাই
থানা
পুলিশ
ঘটনাস্থলে গিয়ে
লাশের
সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে
ময়নাতদন্তের জন্য
পাঠায়
এবং
অভিযুক্তকে হেফাজতে নেয়।স্থানীয়দের দাবি,
প্রায়
আট
বছর
আগে
তাদের
বিয়ে
হয়।
দম্পতির তিন
ও
পাঁচ
বছর
বয়সী
দুই
ছেলে
সন্তান
রয়েছে।
তাদের
অভিযোগ,
লিটন
সরকার
মাদকাসক্ত এবং
দীর্ঘদিন ধরে
স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন।
এ
নিয়ে
অতীতে
একাধিকবার স্থানীয়ভাবে সালিসও
হয়েছে।ধামরাই থানার
পুলিশ
পরিদর্শক (তদন্ত)
শহিদুল
ইসলাম
বলেন,
লাশ
ময়নাতদন্তের জন্য
পাঠানো
হয়েছে
এবং
স্বামীকে আটক
করা
হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার
পর
মৃত্যুর প্রকৃত
কারণ
নিশ্চিত হওয়া
যাবে।