ঢাকা    শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
City News

আর্কাইভ দেখুন

সুন্দরবনের ছায়ায় বেঁচে থাকার সংগ্রাম

সুন্দরবনের ছায়ায় বেঁচে থাকার সংগ্রাম

বাংলাদেশের উপকূলীয় জনপদগুলোর কথা আমরা সবচেয়ে বেশি শুনি ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিংবা প্রাকৃতিক দুর্যোগের সময়। টেলিভিশনের পর্দা, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা পত্রিকার শিরোনামে তখন উঠে আসে উপকূলের মানুষের অসহায়ত্বের ছবি। কিন্তু দুর্যোগ কেটে যাওয়ার পর সেই মানুষগুলোর প্রতিদিনের সংগ্রাম খুব কমই আলোচনায় আসে। অথচ তাদের জীবনের সবচেয়ে বড় সংকট নিরাপদ পানির, এছাড়াও কর্মসংস্থানের সংকট এবং নাগরিক সুবিধা থেকে বঞ্চিত থাকা।খুলনা জেলার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বুড়ির ডাবর গ্রাম এমনই একটি জনপদ। সুন্দরবনের একেবারে কাছাকাছি অবস্থিত এই গ্রামের মানুষ প্রকৃতির সঙ্গে লড়াই করেই জীবন কাটান। এখানকার অধিকাংশ পরিবার জীবিকার জন্য নির্ভরশীল সুন্দরবনের ওপর। কেউ মধু সংগ্রহ করেন, কেউ কাঁকড়া ধরেন, কেউ কেওড়া ফল সংগ্রহ করে বাজারে বিক্রি করেন। প্রতিটি আয়ের পেছনে রয়েছে জীবনের ঝুঁকি। বাঘের আক্রমণ, কুমিরের ভয়, বিষধর সাপ, নদীর উত্তাল স্রোত কিংবা আকস্মিক বৈরী আবহাওয়া-সবকিছুকে উপেক্ষা করেই তারা বনে যান। কারণ পরিবারের ভাতের থালা তাদের অপেক্ষায় থাকে।কিন্তু দিনের পর দিন এমন ঝুঁকি নিয়ে কাজ করা মানুষগুলোর ঘরে ফিরে যদি এক গ্লাস নিরাপদ পানি না থাকে, তবে উন্নয়নের গল্প তাদের কাছে কতটা অর্থবহ?বুড়ির ডাবর গ্রামের মানুষের সবচেয়ে বড় ভরসা বৃষ্টির পানি। বর্ষাকালে যে পানি তারা সংগ্রহ করতে পারেন, সেটিই বছরের একটি বড় সময় ব্যবহার করার চেষ্টা করেন। কিন্তু অধিকাংশ পরিবারের কাছে পর্যাপ্ত ধারণক্ষমতার পানির ট্যাংক নেই। কয়েকটি ট্যাংক বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে দেওয়া হলেও তা পুরো গ্রামের চাহিদার তুলনায় অপ্রতুল। ফলে বর্ষা শেষ হওয়ার আগেই অনেক পরিবারের সংরক্ষিত পানি ফুরিয়ে যায়। এরপর শুরু হয় দূরের উৎস থেকে পানি সংগ্রহের কষ্টকর বাস্তবতা।এই সংকট শুধু পানির নয়, এটি সময়ের, শ্রমের এবং স্বাস্থ্যের সংকট। একটি পরিবারের সদস্যদের প্রতিদিনের মূল্যবান সময় চলে যায় শুধু পানি সংগ্রহ করতেই। সেই সময় যদি শিক্ষা, কৃষিকাজ, আয়বর্ধক কর্মকাণ্ড কিংবা পরিবারের অন্য প্রয়োজনীয় কাজে ব্যয় করা যেত, তাহলে তাদের জীবন হয়তো কিছুটা হলেও বদলাতে পারত।অন্যদিকে কর্মসংস্থানের সংকট দিন দিন আরও প্রকট হচ্ছে। বননির্ভর জীবিকার বাইরে বিকল্প আয়ের সুযোগ খুবই সীমিত। ফলে বন বন্ধ থাকলে কিংবা প্রাকৃতিক কারণে কাজ ব্যাহত হলে অনেক পরিবার আয়হীন হয়ে পড়ে। খাদ্যসংকট তখন বাস্তব হয়ে ওঠে। অনেক পরিবারকে ধার-দেনা করে সংসার চালাতে হয়।উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রা উন্নয়নে সরকার ও বিভিন্ন উন্নয়ন সংস্থা নানা প্রকল্প বাস্তবায়ন করছে। কিন্তু বাস্তবতা হলো, এখনো অনেক পরিবার নিরাপদ পানি, টেকসই কর্মসংস্থান এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা থেকে বঞ্চিত। উন্নয়নের সুফল যদি সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে না পৌঁছায়, তাহলে সেই উন্নয়ন পূর্ণতা পায় না।বুড়ির ডাবর গ্রামের মানুষের দাবি খুবই সাধারণ। প্রতিটি পরিবারে একটি করে বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক, নিরাপদ পানির টেকসই ব্যবস্থা এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ। এসব দাবি কোনো বিশেষ সুবিধা নয়, এগুলো একজন নাগরিকের মৌলিক অধিকার।জলবায়ু পরিবর্তনের অভিঘাতে উপকূলীয় অঞ্চলের সংকট আরও জটিল হচ্ছে। লবণাক্ততা বাড়ছে, সুপেয় পানির উৎস কমছে, জীবিকার ওপর চাপ বাড়ছে। এই বাস্তবতায় শুধু ত্রাণ বা দুর্যোগ-পরবর্তী সহায়তা যথেষ্ট নয়। প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, যেখানে নিরাপদ পানি, জীবিকা, শিক্ষা, স্বাস্থ্য এবং জলবায়ু সহনশীল অবকাঠামোকে সমান গুরুত্ব দেওয়া হবে।সুন্দরবনকে রক্ষা করার কথা আমরা প্রায়ই বলি। কিন্তু সুন্দরবনের পাশেই যারা প্রজন্মের পর প্রজন্ম বসবাস করছেন, সেই মানুষগুলোর জীবনমান উন্নয়ন ছাড়া সুন্দরবন রক্ষার লক্ষ্যও পূর্ণতা পাবে না। কারণ এই মানুষগুলোই বনকে সবচেয়ে কাছ থেকে জানেন, বনকে নির্ভর করে বাঁচেন এবং বন টিকে থাকলে তারাই সবচেয়ে বেশি উপকৃত হন। উন্নয়ন তখনই অর্থবহ হবে, যখন বুড়ির ডাবরের কোনো মা তাঁর সন্তানকে নিরাপদ এক গ্লাস পানি দিতে উদ্বিগ্ন হবেন না। যখন একজন বনজীবী জানবেন, জীবনের ঝুঁকি নিয়ে কাজ শেষে অন্তত তাঁর পরিবারের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত থাকবে। উপকূলের মানুষের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়বদ্ধতা কেবল দুর্যোগের সময় নয়, বছরের প্রতিটি দিনই সমানভাবে থাকা উচিত। কারণ তারা শুধু উপকূলের মানুষ নন, তারাও এই দেশের সমান অধিকারসম্পন্ন নাগরিক।

চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, কর্মহীন হচ্ছেন প্রায় ৬ হাজার শ্রমিক

চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, কর্মহীন হচ্ছেন প্রায় ৬ হাজার শ্রমিক

চট্টগ্রামভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপ তাদের ১১টি কারখানা বন্ধ ঘোষণা করেছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন কারখানার নোটিশ বোর্ডে এ-সংক্রান্ত ঘোষণা টানানো হয়। নোটিশ অনুযায়ী, ১ আগস্ট থেকে কারখানাগুলো আনুষ্ঠানিকভাবে বন্ধ থাকবে। এতে প্রায় ৬ হাজার শ্রমিক-কর্মচারী পর্যায়ক্রমে কর্মহীন হচ্ছেন।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মরত শ্রমিকদের আগামী ৬ আগস্টের মধ্যে বকেয়া বেতন ও আইনানুগ সব পাওনা পরিশোধ করা হবে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাওনা পরিশোধের কার্যক্রমও শুরু হয়েছে।শ্রমিকদের ভাষ্য, দীর্ঘদিন ধরে কাঁচামাল ও আর্থিক সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছিল। গত বছরের আগস্টে কোম্পানির স্থাবর-অস্থাবর সম্পদ এবং ব্যাংক হিসাবের ওপর বিধিনিষেধ আরোপের পর পরিস্থিতির আরও অবনতি হয়। গুদামে থাকা কাঁচামাল দিয়ে এতদিন উৎপাদন চালানো হলেও সেই মজুতও শেষ হয়ে গেছে।বন্ধ হওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম সিমেন্ট, এস আলম অয়েল, এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম ব্যাগ ফ্যাক্টরি, একটি ফিড মিলসহ আরও কয়েকটি শিল্প ইউনিট। অধিকাংশ কারখানাই চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী শিল্প এলাকায় অবস্থিত।এ বিষয়ে এস আলম গ্রুপের কর্মকর্তাদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রাজধানীর দক্ষিণ-পূর্বাঞ্চলে কিশোর গ্যাং ও অপরাধ সিন্ডিকেটের দৌরাত্ম্যের মুল হোতা সুজন

রাজধানীর দক্ষিণ-পূর্বাঞ্চলে কিশোর গ্যাং ও অপরাধ সিন্ডিকেটের দৌরাত্ম্যের মুল হোতা সুজন

আগরতলায় ভারত-বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক বৈঠক

আগরতলায় ভারত-বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক বৈঠক

জামায়াতের সিদ্ধান্ত বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম

জামায়াতের সিদ্ধান্ত বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম

জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জিহাদ: কর্মসংস্থান মন্ত্রী

জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য, তদন্ত ইস্যুতে প্রশ্ন ছুঁড়লেন রাশেদ খাঁন

জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য, তদন্ত ইস্যুতে প্রশ্ন ছুঁড়লেন রাশেদ খাঁন

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি

জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর আয়কর নথি জব্দ

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর আয়কর নথি জব্দ

একজন চিকিৎসকের কাঁধে জবির ১৮ হাজার শিক্ষার্থী, ভোগান্তিতে স্বাস্থ্যসেবা

একজন চিকিৎসকের কাঁধে জবির ১৮ হাজার শিক্ষার্থী, ভোগান্তিতে স্বাস্থ্যসেবা

সুন্দরবনের ছায়ায় বেঁচে থাকার সংগ্রাম

সুন্দরবনের ছায়ায় বেঁচে থাকার সংগ্রাম

চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, কর্মহীন হচ্ছেন প্রায় ৬ হাজার শ্রমিক

চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, কর্মহীন হচ্ছেন প্রায় ৬ হাজার শ্রমিক

বাংলাদেশের প্রথম স্বীকৃত পরিসংখ্যানবিদ কাজী মোতাহার হোসেনের জন্মদিন আজ

বাংলাদেশের প্রথম স্বীকৃত পরিসংখ্যানবিদ কাজী মোতাহার হোসেনের জন্মদিন আজ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস

সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার নেতৃত্বে আওয়ামী লীগের শেখ বদরুল

সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার নেতৃত্বে আওয়ামী লীগের শেখ বদরুল

বিএনপি আওয়ামী লীগের পথ অনুসরণ করছে, দাবি এনসিপির

বিএনপি আওয়ামী লীগের পথ অনুসরণ করছে, দাবি এনসিপির

১০ হাজার টাকার পাওনা চাইতে গিয়ে প্রাণ গেল সবজি বিক্রেতার, দম্পতি গ্রেপ্তার

১০ হাজার টাকার পাওনা চাইতে গিয়ে প্রাণ গেল সবজি বিক্রেতার, দম্পতি গ্রেপ্তার

ইতিহাস ও ঐতিহ্যের অনন্য নিদর্শন

ইতিহাস ও ঐতিহ্যের অনন্য নিদর্শন

দুদকের শীর্ষ পদে তিন শতাধিক আবেদন, গুরুত্ব পাচ্ছে শক্ত লবিং

দুদকের শীর্ষ পদে তিন শতাধিক আবেদন, গুরুত্ব পাচ্ছে শক্ত লবিং

হবিগঞ্জে ১৪৪ ধারার মধ্যেই কর্মসূচিতে যাচ্ছে এনসিপি, জেলায় উত্তেজনা

হবিগঞ্জে ১৪৪ ধারার মধ্যেই কর্মসূচিতে যাচ্ছে এনসিপি, জেলায় উত্তেজনা