চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।প্রসিকিউশনের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে এ অভিযোগ দাখিল করা হয়।জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক দুই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হলো।