জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ১২ ডিসেম্বর তাঁকে ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে।
আজ
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ
দেন।
এদিন
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আব্দুস
সাত্তার পালোয়ান। তিনি ট্রাইব্যুনালকে জানান,
গত ৫ নভেম্বর মির্জা
আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাঁকে
আজ রোববার হাজির করার নির্দেশ দেওয়া
হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনী তাঁর দেওয়া ঠিকানায়
গিয়েও তাঁকে খুঁজে পায়নি।
এ
অবস্থায় মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ
হিসেবে মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি
প্রকাশের আবেদন করেন প্রসিকিউটর। পরে
ট্রাইব্যুনাল সেই আবেদন মঞ্জুর
করেন।
এই
মামলায় মোট আসামি সাতজন।
তাঁদের মধ্যে ছয়জন বর্তমানে গ্রেপ্তার
রয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের
সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী
আমির হোসেন আমু, সাবেক নৌপরিবহনমন্ত্রী
শাজাহান খান, সাবেক বেসামরিক
বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট
কর্নেল (অব.) ফারুক খান,
সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি
এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানিবিষয়ক
উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
আজ রোববার সকালে তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
মামলার
অভিযোগের বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামীম
বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় তৎকালীন সরকার
রাষ্ট্রীয় নীতি হিসেবে এবং
আওয়ামী লীগ ও ১৪-দলীয় জোট রাজনৈতিক
সিদ্ধান্তের মাধ্যমে আন্দোলন দমন করেছিল। মামলার
আসামিরা তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তি ও নীতিনির্ধারক হিসেবে
আন্দোলন দমনে অংশ নিয়েছেন,
সহায়তা করেছেন এবং পরামর্শ দিয়েছেন
বলে অভিযোগ রয়েছে।
প্রসিকিউটর আরও বলেন, তাঁদের বিরুদ্ধে অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আন্দোলন দমনে এসব ভূমিকার ফলে ১ হাজার ৪০০ আন্দোলনকারী নিহত এবং ২৫ হাজার আন্দোলনকারী আহত হন।