ঢাকা    বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
City News

দুই দেশের যোগাযোগ, তথ্য বিনিময় ও সীমান্তবর্তী অঞ্চলের সামাজিক-সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব

আগরতলায় ভারত-বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক বৈঠক

বাংলাদেশের দুই প্রতিনিধিকে উত্তরীয় পরিয়ে সম্মাননা

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় ভারত বাংলাদেশের গণমাধ্যম সম্পর্ক নিয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যমে ভারত-বাংলাদেশ সম্পর্ক শীর্ষক বৈঠকের আয়োজন করে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। ২২ ২৩ জুলাই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সার্কভুক্ত দেশগুলোর গণমাধ্যম-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এতে অংশ নেন দৈনিক সমাচার-এর ব্যবস্থাপনা সম্পাদক বেলাল হোসেন ভূঁইয়া এবং সাপ্তাহিক সত্য সমাচার-এর সম্পাদক মো. আবু ফাত্তাহ।

অনুষ্ঠানে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সাধারণ সম্পাদক রামাকান্তা দে বাংলাদেশের দুই প্রতিনিধিকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান।

আয়োজক সূত্রে জানা যায়, বৈঠকে ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বাংলাদেশ ত্রিপুরার সীমান্তবর্তী এলাকার সামাজিক সাংস্কৃতিক যোগাযোগ, গণমাধ্যমের ভূমিকা, তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয় গুরুত্ব পায়।

আলোচনায় বক্তারা বলেন, দুই দেশের গণমাধ্যমের মধ্যে নিয়মিত যোগাযোগ অভিজ্ঞতা বিনিময় পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে সহায়ক হতে পারে। পাশাপাশি ধরনের যোগাযোগ আঞ্চলিক সহযোগিতা এবং দুই দেশের গণমাধ্যমকর্মীদের পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

বিষয় : আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক গোলটেবিল বৈঠক আন্তর্জাতিক ভারত ও বাংলাদেশ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন গণমাধ্যম

City News

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

আগরতলায় ভারত-বাংলাদেশ গণমাধ্যম সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক বৈঠক

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় ভারত বাংলাদেশের গণমাধ্যম সম্পর্ক নিয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যমে ভারত-বাংলাদেশ সম্পর্ক শীর্ষক বৈঠকের আয়োজন করে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন। ২২ ২৩ জুলাই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সার্কভুক্ত দেশগুলোর গণমাধ্যম-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এতে অংশ নেন দৈনিক সমাচার-এর ব্যবস্থাপনা সম্পাদক বেলাল হোসেন ভূঁইয়া এবং সাপ্তাহিক সত্য সমাচার-এর সম্পাদক মো. আবু ফাত্তাহ।

অনুষ্ঠানে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সাধারণ সম্পাদক রামাকান্তা দে বাংলাদেশের দুই প্রতিনিধিকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান।

আয়োজক সূত্রে জানা যায়, বৈঠকে ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বাংলাদেশ ত্রিপুরার সীমান্তবর্তী এলাকার সামাজিক সাংস্কৃতিক যোগাযোগ, গণমাধ্যমের ভূমিকা, তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয় গুরুত্ব পায়।

আলোচনায় বক্তারা বলেন, দুই দেশের গণমাধ্যমের মধ্যে নিয়মিত যোগাযোগ অভিজ্ঞতা বিনিময় পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে সহায়ক হতে পারে। পাশাপাশি ধরনের যোগাযোগ আঞ্চলিক সহযোগিতা এবং দুই দেশের গণমাধ্যমকর্মীদের পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

City News

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x