বাংলাদেশ একসময় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে হারিয়ে যাচ্ছিল, তবে এখন দেশটি আবার ফিরে আসছে- তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্যের কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে
আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে
তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছুদিন আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
তাকে বলেছেন, বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে পুনরায় নিজেদের অবস্থান দৃশ্যমান করে তুলছে। তাঁর
ভাষায়, এ ধরনের মন্তব্য
মনে করিয়ে দেয় যে জুলাই
আন্দোলনের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশকে আর
কখনো পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত হতে না দেওয়া।
তিনি বলেন, বর্তমান
সরকারের পররাষ্ট্রনীতির ভিত্তি শুরু থেকেই ‘বাংলাদেশ
ফার্স্ট’। এ নীতির
লক্ষ্য হলো দেশের স্বার্থকে
সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এবং বাংলাদেশকে আর
কখনো পরনির্ভরশীল অবস্থায় ফিরে যেতে না
দেওয়া। একই সঙ্গে জুলাই
আন্দোলনের অর্জন ধরে রাখার দায়িত্ব
সবার বলে উল্লেখ করেন
তিনি।
ড. খলিলুর রহমান
বলেন, গত বছরের আগস্টের
শুরুতে দেশের পরিস্থিতি নিয়ে তিনি গভীরভাবে
উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। সে
সময় জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ে কর্মরত তাঁর সাবেক কয়েকজন
সহকর্মীর সঙ্গে যোগাযোগ করেন। তাঁর মতে, বাংলাদেশে
সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে জাতিসংঘের নীরব থাকা উচিত
ছিল না।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মোহাম্মদ আব্দুল মুহিতও বক্তব্য দেন।