দীর্ঘদিনের চোখের সমস্যার চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রুপালী বাংলাদেশ ইনভেস্টিগেশন সেলের সাংবাদিক হাবিবুর রহমান বাপ্পি।
জানা
গেছে, দীর্ঘদিন ধরে চোখের সমস্যায়
ভুগছিলেন হাবিবুর রহমান বাপ্পি। দেশে একাধিক বিশেষজ্ঞ
চিকিৎসকের শরণাপন্ন হয়েও সমস্যার সমাধান
পাচ্ছিলেন না তিনি। পরে
একজন চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ভারতে যান।
সেখানে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা
গ্রহণ শেষে আজ দেশে
ফেরেন তিনি।
সহকর্মীর
দেশে ফেরার খবরে স্বস্তি প্রকাশ
করেছেন রুপালী বাংলাদেশ ইনভেস্টিগেশন সেলের সহকর্মী মনির হোসেন পাটোয়ারী।
তিনি
বলেন, হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে চোখের সমস্যায়
ভুগছিলেন। তাঁর সহকর্মী হিসেবে
বিষয়টি আমাকে খুব কষ্ট দিত।
চিকিৎসা শেষে আজ তিনি
আবার বাংলাদেশে ফিরেছেন, এটি আমার জন্য
সত্যিই আনন্দের খবর।
হাবিবুর রহমান বাপ্পির সুস্থতা ও স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসার প্রত্যাশা জানিয়েছেন তাঁর সহকর্মীরা।