ঢাকা    সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
City News

নতুন রাষ্ট্রপতির শপথ: ছয় কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ

ফাইল ছবি

নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন পরিচালনার জন্য ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিষয়ে রোববার অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন গত আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচন শেষে প্রধানমন্ত্রীর অনুমোদন অনুযায়ী নির্ধারিত দিন, তারিখ, সময় স্থানে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এসব কমিটি গঠন করা হয়েছে।

ছয়টি কমিটির মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় সংস্কার) ফারাহ শাম্মীর নেতৃত্বে গঠন করা হয়েছে সমন্বয় কমিটি।

প্রশাসন বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেলের নেতৃত্বে রয়েছে ডকুমেন্টেশন রেকর্ড সংরক্ষণ কমিটি এবং অতিথি তালিকা প্রণয়ন আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি।

সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের নেতৃত্বে গঠন করা হয়েছে আমন্ত্রণপত্র বিতরণ প্রাপ্তি যাচাই কমিটি।

কমিটি অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে রয়েছে আসন ব্যবস্থাপনা কমিটি। আর আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমের নেতৃত্বে গঠন করা হয়েছে অভ্যর্থনা কমিটি।

অফিস আদেশে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটিগুলোতে কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত করা যাবে। আদেশ পাওয়ার পর সংশ্লিষ্ট কমিটিগুলো দ্রুত সভা করে কর্মপরিকল্পনা গ্রহণ করবে।

উপকমিটির আহ্বায়কেরা তাঁদের কার্যক্রম নিয়মিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় সংস্কার)-কে অবহিত করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা নেবেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিষয় : জাতীয় রাষ্ট্রপতি নির্বাচন নতুনরাষ্ট্রপতি শপথগ্রহণ মন্ত্রিপরিষদবিভাগ

City News

সোমবার, ১০ আগস্ট ২০২৬

নতুন রাষ্ট্রপতির শপথ: ছয় কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x