ঢাকা    রোববার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
City News

হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রধান অতিথি মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপনে বাধা দেওয়ার নিন্দা জানিয়ে রাসুলপ্রেমীদের নির্বিঘ্নে দিবসটি পালনের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শনিবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে আশেকে রাসুল জেনারেল অফিসিয়ালস অর্গানাইজেশন এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা। বক্তব্যে তিনি হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা, তাঁর জীবনাদর্শ অনুসরণ, আত্মশুদ্ধি ও উত্তম চরিত্র গঠনের ওপর গুরুত্ব দেন।

কুদরত এ খোদা বলেন, ধর্মের শিক্ষা মানুষের জীবনে তখনই পূর্ণতা পায়, যখন তা মানুষের অন্তর, চরিত্র ও আচরণে প্রতিফলিত হয়।

সেমিনারে ঈদে মিলাদুন্নবী প্রচলনে সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী হুজুরের অবদানের কথাও তুলে ধরা হয়। কুদরত এ খোদা দাবি করেন, ঐতিহাসিক দলিলের ভিত্তিতে হযরত দেওয়ানবাগী (রহ.) রাসুল (সা.)-এর ওফাত ১ রবিউল আউয়াল এবং জন্ম ১২ রবিউল আউয়াল বলে প্রমাণ করেছেন।

তিনি আরও বলেন, হযরত দেওয়ানবাগী (রহ.)-এর প্রচেষ্টায় বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী পালন শুরু করেছে।

সেমিনারে বক্তব্য দেন নেদারল্যান্ডসের স্থায়ী সালিশি আদালতের সাবেক সদস্য বিচারপতি মো. আওলাদ আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ড. সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান, সাবেক অতিরিক্ত সচিব মো. জাকির হোসেনসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

বিচারপতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, চিকিৎসক, সরকারি কর্মকর্তা, আইনজীবী, প্রকৌশলী ও ইসলামী চিন্তাবিদসহ বিভিন্ন পেশার মানুষ সেমিনারে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও আহ্বায়ক ড. পিয়ার মোহাম্মদ।

বিষয় : সেমিনার ইসলাম ঈদে মিলাদুন্নবী হযরত মুহাম্মদ (সা.)

City News

রোববার, ২৩ আগস্ট ২০২৬

হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x