ঢাকা    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
City News

নতুন পে-স্কেলে সরকারি কর্মচারীদের জন্য ‘ঐতিহাসিক’ সুবিধা: সচিবালয় কর্মকর্তা-কর্মচারী পরিষদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নতুন পে-স্কেলে সরকারি কর্মচারীদের জন্য ‘ঐতিহাসিক’ সুবিধা: সচিবালয় কর্মকর্তা-কর্মচারী পরিষদ
ছবি: সংগ্রহ

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) মন্ত্রিসভায় অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। সংগঠনটির দাবি, স্বাধীনতার পর সরকারি কর্মচারীদের জন্য এটি অন্যতম শ্রেষ্ঠ যুগোপযোগী বেতন কাঠামো।

সোমবার নতুন বেতন কাঠামো মন্ত্রিসভায় অনুমোদনের পর আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নুরুল ইসলাম প্রতিক্রিয়া জানান।

নুরুল ইসলাম বলেন, অতীতে কোনো বেতন কাঠামোয় সরকারি কর্মচারীদের জন্য এত ব্যাপক সুযোগ-সুবিধা দেওয়া হয়নি। এবারের কাঠামোয় বিশেষ করে নিম্নআয়ের কর্মচারীদের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

তিনি জানান, নতুন পে-স্কেলে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন ১৪২ শতাংশ বাড়ানো হয়েছে। তাঁর মতে, এর ফলে নিম্নআয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় মেটাতে সহায়তা হবে।

সংবাদ সম্মেলনে নতুন বেতন কাঠামোর বিভিন্ন সুবিধার কথাও তুলে ধরা হয়। এর মধ্যে প্রতিবন্ধী ভাতা হাজার টাকা নির্ধারণ, সব সরকারি কর্মচারীর জন্য মোবাইল ভাতা চালু এবং টিফিন ভাতা তিন গুণ করার বিষয়টি উল্লেখ করা হয়। নিম্নআয়ের কর্মচারীদের আর্থিক সক্ষমতা বাড়াতেও বিশেষ সুবিধা রাখা হয়েছে বলে জানানো হয়।

নুরুল ইসলাম বলেন, দীর্ঘ ১১ বছর বেতন কাঠামোয় পরিবর্তন না হওয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে সরকারি কর্মচারীদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। এতে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপনও অনেকের জন্য কঠিন হয়ে পড়ে।

সংগঠনের সভাপতি বলেন, এই বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি প্রত্যাশার প্রতি যে মানবিক দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন, তা প্রশংসনীয়।

নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের আর্থিক স্বচ্ছলতা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে কর্মচারীদের কর্মস্পৃহা, দায়িত্ববোধ জনসেবার মানসিকতাও আরও বাড়বে বলে মন্তব্য করেন।

দীর্ঘদিনের প্রত্যাশিত দাবি পূরণ হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে আনন্দ স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে সংযুক্ত পরিষদ। সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন গভীর কৃতজ্ঞতা জানানো হয়।

ছাড়া প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, শান্তি কল্যাণ এবং তাঁর সরকারের সমৃদ্ধি সাফল্য কামনা করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান পে-স্কেল সরকারি কর্মচারী সচিবালয় বেতন কাঠামো

City News

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নতুন পে-স্কেলে সরকারি কর্মচারীদের জন্য ‘ঐতিহাসিক’ সুবিধা: সচিবালয় কর্মকর্তা-কর্মচারী পরিষদ

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x