ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
City News

সুযোগ পেলে জনগণের ওপর প্রতিশোধ নিতে চায় আওয়ামী লীগ: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। ছবি: সংগ্রহ

গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক তাণ্ডব ও সহিংসতার ঘটনায় দলটির কঠোর সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেছেন, সুযোগ পেলে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের ওপর এভাবেই প্রতিশোধ নিতে চায়।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন সাদিক কায়েম।

পোস্টে গোপালগঞ্জের সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি লেখেন, ‘গোপালগঞ্জে আওয়ামী লীগের যে তাণ্ডব ও সহিংসতা দেখা গেল, এটাই আওয়ামী লীগ। সুযোগ পেলে তারা বাংলাদেশের জনগণের ওপর এভাবেই প্রতিশোধ নিতে চায়।’

একই পোস্টে বর্তমান সরকারের ভূমিকারও সমালোচনা করেন ডাকসুর ভিপি। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপি সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি লেখেন, এটাই রাষ্ট্র পরিচালনায় তাদের যোগ্যতার নমুনা।

এ ছাড়া সারা দেশে চলমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এবং সহিংসতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা নিয়ে সরকারের কাছে জবাবদিহি চান সাদিক কায়েম।

তিনি প্রশ্ন করেন, গত কয়েক দিনে সারা দেশে আওয়ামী লীগের কতজন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছেন? নাশকতায় আহত ব্যক্তিদের চিকিৎসা এবং নিহত ব্যক্তিদের পরিবারের জন্য রাষ্ট্র কী উদ্যোগ নিয়েছে?

পোস্টে এসব প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যকর পদক্ষেপের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

বিষয় : আওয়ামী লীগ ডাকসু সাদিক কায়েম

City News

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সুযোগ পেলে জনগণের ওপর প্রতিশোধ নিতে চায় আওয়ামী লীগ: সাদিক কায়েম

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x