বিয়ের মৌসুমের আনন্দ ও উৎসবকে সামনে রেখে নতুন ক্যাম্পেইন নিয়ে এসেছে আপন জুয়েলার্স। ‘আপন ওয়েডিং মুনসুন’ নামের এ আয়োজনে কেন্দ্রীয় মুখ হিসেবে রয়েছেন অভিনেত্রী মালাইকা চৌধুরী। তাঁর সঙ্গে আছেন মডেল রাজ মানিয়া।
প্রায় চার
দশক
ধরে
বিয়ে,
উৎসব
ও
বিশেষ
মুহূর্তের সঙ্গে
যুক্ত
আপন
জুয়েলার্স। নতুন
এ
ক্যাম্পেইনে বাঙালির বিয়ে,
পারিবারিক বন্ধন,
আবেগ
ও
ঐতিহ্যের পাশাপাশি আধুনিক
প্রজন্মের উদযাপনের বিষয়টিও তুলে
ধরা
হয়েছে।
জিঙ্গেল, নৃত্য
ও
কোরিওগ্রাফির সমন্বয়ে তৈরি
হয়েছে
ক্যাম্পেইনের থিমেটিক বিজ্ঞাপন। এটি
পরিচালনা করেছেন
নির্মাতা মেহেদি
হাছিব।
বিজ্ঞাপনে মালাইকা চৌধুরী
ও
রাজ
মানিয়ার উপস্থিতি বিয়ের
উৎসবের
আবহকে
আরও
প্রাণবন্ত করেছে।
ক্যাম্পেইনের অংশ
হিসেবে
থাকছে
‘আপন ওয়েডিং মুনসুন—Dance Challenge’। বিজ্ঞাপনের নাচ
অনুসরণ
করে
অংশগ্রহণকারীরা নিজেদের ভিডিও
ফেসবুক,
টিকটক
বা
ইনস্টাগ্রামে প্রকাশ
করতে
পারবেন। এ
ক্ষেত্রে Apon Jewellers-কে ট্যাগ
করতে
হবে।
ডান্স চ্যালেঞ্জ থেকে
নির্বাচিত সেরা
১০
জন
পাবেন
আপন
জুয়েলার্সের পক্ষ
থেকে
আকর্ষণীয় উপহার।
ঐতিহ্য
ও
আধুনিকতার সমন্বয়ের পাশাপাশি নতুন
প্রজন্মের অংশগ্রহণের সুযোগ
তৈরি
করাই
এ
আয়োজনের অন্যতম
লক্ষ্য।