ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
City News

দুর্গাপূজায় টানা ৭ দিন ছুটির সুযোগ

দুর্গাপূজায় টানা ৭ দিন ছুটির সুযোগ
ছবি: সংগ্রহ

দুর্গাপূজা উপলক্ষে আগামী অক্টোবর মাসে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা কয়েক দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির সঙ্গে ঐচ্ছিক ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে তাঁরা সর্বোচ্চ টানা সাত দিন ছুটি ভোগ করতে পারবেন। তবে এই সুবিধা সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য প্রযোজ্য নয়।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মূল সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর মঙ্গলবার। মহানবমী উপলক্ষে ওই দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি। ফলে দুর্গাপূজায় মূল সরকারি ছুটি দুই দিন।

এর বাইরে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রয়েছে দুই দিনের ঐচ্ছিক ছুটি। মহাসপ্তমী উপলক্ষে ১৮ অক্টোবর রোববার এবং মহাষ্টমী উপলক্ষে ১৯ অক্টোবর সোমবার তাঁরা এই ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

টানা চার দিনের ছুটি

১৮ ও ১৯ অক্টোবরের ঐচ্ছিক ছুটির সঙ্গে ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটি মিলিয়ে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চার দিনের ছুটি ভোগ করতে পারবেন।

এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার ছুটি নিলে পরবর্তী সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে যুক্ত হবে। এতে সব মিলিয়ে টানা সাত দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হবে।

তবে এ সুবিধা শুধু সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য। অন্য সরকারি চাকরিজীবীরা দুর্গাপূজার এই ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ পাবেন না।

বিষয় : দুর্গাপূজা সরকারি ছুটি ঐচ্ছিক ছুটি সাপ্তাহিক ছুটি

City News

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজায় টানা ৭ দিন ছুটির সুযোগ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দুর্গাপূজা উপলক্ষে আগামী অক্টোবর মাসে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা কয়েক দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির সঙ্গে ঐচ্ছিক ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে তাঁরা সর্বোচ্চ টানা সাত দিন ছুটি ভোগ করতে পারবেন। তবে এই সুবিধা সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য প্রযোজ্য নয়।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মূল সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর মঙ্গলবার। মহানবমী উপলক্ষে ওই দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি। ফলে দুর্গাপূজায় মূল সরকারি ছুটি দুই দিন।

এর বাইরে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য রয়েছে দুই দিনের ঐচ্ছিক ছুটি। মহাসপ্তমী উপলক্ষে ১৮ অক্টোবর রোববার এবং মহাষ্টমী উপলক্ষে ১৯ অক্টোবর সোমবার তাঁরা এই ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

টানা চার দিনের ছুটি

১৮ ও ১৯ অক্টোবরের ঐচ্ছিক ছুটির সঙ্গে ২০ ও ২১ অক্টোবরের সরকারি ছুটি মিলিয়ে সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা চার দিনের ছুটি ভোগ করতে পারবেন।

এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার ছুটি নিলে পরবর্তী সাপ্তাহিক ছুটিও এর সঙ্গে যুক্ত হবে। এতে সব মিলিয়ে টানা সাত দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হবে।

তবে এ সুবিধা শুধু সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য। অন্য সরকারি চাকরিজীবীরা দুর্গাপূজার এই ঐচ্ছিক ছুটি নেওয়ার সুযোগ পাবেন না।

City News

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত
দুর্গাপূজায় টানা ৭ দিন ছুটির সুযোগ
0:00 0:00
1.0x