ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
City News

টঙ্গীতে পুলিশের ওপর ছিনতাইকারীদের হামলা, এসআই আহত

ছবি: সংগ্রহ

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযান চালানোর সময় পুলিশের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ (৪৬) গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থাতেই তিনি দুই ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন।

মঙ্গলবার রাত ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার খরতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এসআই হানিফ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় ছিনতাইবিরোধী অভিযান চালাচ্ছিল। এ সময় কামরুজ্জামান শাওন খন্দকার (২৬), ওরফে ‘কাইল্যা শাওন’, ও তাঁর সহযোগী সাগরকে (২৫) হাতেনাতে আটকের চেষ্টা করা হয়।

পুলিশের দাবি, আটকের চেষ্টা করলে শাওন ও সাগর পুলিশের ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে শাওন ধারালো অস্ত্র দিয়ে এসআই হানিফের পায়ে উপর্যুপরি আঘাত করেন। পরে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

গুরুতর আহত হওয়ার পরও হানিফ শাওনকে ধরে ফেলেন। পরে সঙ্গে থাকা অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এসে শাওন ও সাগরকে আটক করে থানায় নিয়ে যান।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত এসআই হানিফকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, আহত পুলিশ কর্মকর্তাকে চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিষয় : গাজীপুর পুলিশ টঙ্গী ছিনতাই

City News

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

টঙ্গীতে পুলিশের ওপর ছিনতাইকারীদের হামলা, এসআই আহত

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x