সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার
সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ
নিন্দা জানানো হয়। এতে হামলায়
নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ
করেছে বাংলাদেশ।
বিবৃতিতে
বলা হয়, নিহত ও
আহত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ
মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে
যোগাযোগ রাখছে।
বাংলাদেশের
বিবৃতিতে বলা হয়, বেসামরিক
মানুষের জীবন বিপন্ন করা
এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো
কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের
হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।
এ
ঘটনায় সৌদি আরব সরকার
ও দেশটির জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে ঢাকা। একই সঙ্গে চলমান
সংকটের প্রেক্ষাপটে অবিলম্বে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও স্থাপনার সুরক্ষা
নিশ্চিত এবং আঞ্চলিক শান্তি,
নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায়
রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বিবৃতিতে
আরও বলা হয়, সংলাপ
ও কূটনীতির মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা জরুরি।
গতকাল
শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক
বিমানবন্দরে এ হামলার ঘটনা
ঘটে। এতে অন্তত ১২
জন নিহত হয়েছেন। প্রতিবেদনে
হামলাকারী হিসেবে ইরান-সমর্থিত হুথি
সশস্ত্র গোষ্ঠীর কথা উল্লেখ করা
হয়েছে।
নিহত ব্যক্তিদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি, একজন মার্কিন, একজন মিসরীয়, একজন জর্ডানীয়, একজন সিরীয়, একজন ফিলিস্তিনি ও একজন সুদানি নাগরিক রয়েছেন।