দেশের অর্থনীতি ও রাজস্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আশা প্রকাশ করেছেন, সামনের দিনগুলোতে সরকারের নেওয়া পদক্ষেপের ইতিবাচক প্রভাব অর্থনীতিতে দৃশ্যমান হবে। একই সঙ্গে জিডিপি ও রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হবে।
বুধবার
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন
অর্থমন্ত্রী।
চলতি
অর্থবছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রাজস্ব আহরণ
পরিস্থিতি নিয়ে আমির খসরু
মাহমুদ চৌধুরী বলেন, প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে
অর্থনীতির বিভিন্ন সূচকে আরও গতি আসবে।
কাস্টমস ও সামগ্রিক প্রবৃদ্ধির
বর্তমান ধারা ইতিবাচক। ফলে
আগামী প্রান্তিকগুলোতে রাজস্ব আহরণও বাড়বে বলে আশা করা
হচ্ছে।
মন্ত্রী
বলেন, সরকার প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে হিসাব-নিকাশ
করছে এবং সুনির্দিষ্ট পরিকল্পনা
অনুসরণ করছে।
জনগণের করের
টাকার
যথাযথ
ব্যবহার নিশ্চিত হবে
সরকারি
ব্যয় ও উন্নয়ন প্রকল্প
বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব
দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, জনগণের
কষ্টার্জিত করের টাকার প্রতিটি
পাই-পয়সার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে সরকার কঠোরভাবে
নজর রাখছে।
আমির
খসরু মাহমুদ চৌধুরী বলেন, এমনভাবে উন্নয়ন প্রকল্প প্রণয়ন করা হচ্ছে, যাতে
প্রতিটি বিনিয়োগ থেকে যথাযথ আর্থিক
ও অর্থনৈতিক সুফল পাওয়া যায়।
এসব বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগও
তৈরি হবে।
আইএমএফের সঙ্গে
জানুয়ারির মধ্যে
অগ্রগতির আশা
আন্তর্জাতিক
মুদ্রা তহবিল (আইএমএফ) ও অন্যান্য উন্নয়ন
সহযোগীদের সঙ্গে সরকারের অর্থনৈতিক কার্যক্রমের বিষয়ে মন্ত্রী বলেন, আইএমএফের ঋণ বা সহায়তা
একটি সমন্বিত অর্থনৈতিক কর্মসূচির অংশ।
তিনি
জানান, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক
(এডিবি) ও ইসলামিক ডেভেলপমেন্ট
ব্যাংকের পাশাপাশি বিভিন্ন বন্ড এবং অন্যান্য
উৎস থেকেও অর্থায়নের মাধ্যমে দেশের অর্থনীতির কার্যক্রম সচল রাখা হচ্ছে।
আইএমএফের
সঙ্গে চলমান কর্মসূচি ও কাঠামোগত সংস্কারের
বিষয়গুলো নিয়ে একটি ওয়ার্কিং
গ্রুপ কাজ করছে উল্লেখ
করে অর্থমন্ত্রী বলেন, আগামী জানুয়ারির মধ্যে এসব বিষয়ে সুনির্দিষ্ট
অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা
চূড়ান্ত হবে বলে তাঁরা
আশা করছেন।
রাজস্ব ও ব্যয়ের মধ্যে ভারসাম্যের লক্ষ্য
সরকারের
সময়োপযোগী ও বিচক্ষণ সিদ্ধান্তের
মাধ্যমে রাজস্ব আয় এবং সরকারি
ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা সম্ভব
হবে বলে আশাবাদ ব্যক্ত
করেন আমির খসরু মাহমুদ
চৌধুরী।
তিনি বলেন, সরকারের নেওয়া পরিকল্পনা ও পদক্ষেপের চূড়ান্ত সুফল দেশের মানুষ পাবে। অর্থনৈতিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনগণের অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।