ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
City News

রোহিঙ্গাদের জন্মহার কমানোই ছিল মিয়ানমারের উদ্দেশ্য: আইসিজে প্রেসিডেন্ট

ছবি: সংগ্রহ

রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্মহার কমিয়ে দিতে মিয়ানমার সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি। এসব পদক্ষেপের উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ করা। এমনকি সামরিক অভিযানের সময় যৌন সহিংসতাও এ উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল বলে উল্লেখ করেছেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিচারপতি ইওয়াসাওয়া ইউজি জানান, মিয়ানমার সরকার বিভিন্ন আঞ্চলিক নির্দেশনা জারি করে ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের বিয়ের ক্ষেত্রে বিশেষ অনুমতি নেওয়া বাধ্যতামূলক করেছিল। একই সঙ্গে বিবাহিত দম্পতিদের সর্বোচ্চ দুই সন্তান নেওয়ার সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, এসব নীতি রোহিঙ্গাদের জন্মহার কমাতে সফল না হলেও মিয়ানমার স্বীকার করেছে, জনগোষ্ঠীটির জন্মহার কমিয়ে দেওয়াই ছিল এসব পদক্ষেপের উদ্দেশ্য।

বিচারপতি আরও বলেন, ‘এই পরিস্থিতিতে আদালত নিশ্চিত যে, আদেশটি ছিল রোহিঙ্গাদের ওপর চাপ প্রয়োগের একটি কৌশল, যার লক্ষ্য ছিল অন্ততপক্ষে এই জনগোষ্ঠীর মধ্যে জন্মহার কমিয়ে আনা—যার মধ্যে ক্লিয়ারেন্স অপারেশন বা নির্মূল অভিযানের সময়কালও অন্তর্ভুক্ত ছিল।’

ইওয়াসাওয়া ইউজির মতে, এসব বিধিনিষেধসহ মিয়ানমার সরকারের নেওয়া অন্যান্য পদক্ষেপ রোহিঙ্গাদের বংশবৃদ্ধি বন্ধে রাষ্ট্রীয় অভিপ্রায়ের ইঙ্গিত দেয়।

সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের ওপর যৌন সহিংসতার বিষয়টিও তুলে ধরেন আইসিজের প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য অনুযায়ী, এসব সহিংসতার উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের শারীরিক ও মানসিকভাবে এমনভাবে ক্ষতিগ্রস্ত করা, যাতে তাঁদের সন্তান জন্ম দেওয়ার ইচ্ছা ও সক্ষমতা নষ্ট হয়ে যায়।

বিষয় : রোহিঙ্গা মিয়ানমার রোহিঙ্গা গণহত্যা মানবাধিকার

City News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রোহিঙ্গাদের জন্মহার কমানোই ছিল মিয়ানমারের উদ্দেশ্য: আইসিজে প্রেসিডেন্ট

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x