জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও তেল-গ্যাস-বিদ্যুতের সিন্ডিকেটের বিরুদ্ধে ১১ দলীয় ঐক্যের এই লংমার্চ।শনিবার সকালে রাজধানীর মতিঝিলে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে। এই লংমার্চ যারা তেল, গ্যাস, বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বৃদ্ধির পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধে। এই লংমার্চ যারা ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে।তিনি বলেন, নতুন করে যারা স্বৈরাচার হতে যাচ্ছে, তাদের স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করার জন্যই এই লংমার্চ। এ সময় জনগণের প্রতি লংমার্চে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা দলে দলে এই লংমার্চে অংশগ্রহণ করুন।