ঢাকা    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
City News

সংবাদ সম্মেলনে স্বেচ্ছায় দল ছাড়ার কথা জানালেন নেতারা

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতার পদত্যাগের ঘোষণা

গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের ১৬ নেতা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার ( আগস্ট) দুপুরে উপজেলার পশারগাতি ইউনিয়নের কৃষ্ণাদিয়া গ্রামে এক সংবাদ সম্মেলনে তারা ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে পদত্যাগী নেতাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পশারগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান মীর।

তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকায় তারা স্বেচ্ছায় সজ্ঞানে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার থেকে দলটির সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক থাকবে না বলেও জানান তিনি।

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম, পশারগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কাজী সামসুদ্দোহা, আব্দুর রহমান মীরসহ ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন পদে থাকা নেতারা।

আব্দুর রহমান মীর সাংবাদিকদের বলেন, কারও চাপ বা প্রভাবে নয়, তারা নিজেদের সিদ্ধান্তেই আওয়ামী লীগ ছাড়ছেন। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে ভবিষ্যতে জনকল্যাণমূলক কাজে যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিষয় : রাজনীতি আওয়ামী লীগ গোপালগঞ্জ মুকসুদপুর

City News

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৬ নেতার পদত্যাগের ঘোষণা

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ সহযোগী সংগঠনের ১৬ নেতা দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার ( আগস্ট) দুপুরে উপজেলার পশারগাতি ইউনিয়নের কৃষ্ণাদিয়া গ্রামে এক সংবাদ সম্মেলনে তারা ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে পদত্যাগী নেতাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পশারগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান মীর।

তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকায় তারা স্বেচ্ছায় সজ্ঞানে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার থেকে দলটির সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক থাকবে না বলেও জানান তিনি।

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম, পশারগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কাজী সামসুদ্দোহা, আব্দুর রহমান মীরসহ ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন পদে থাকা নেতারা।

আব্দুর রহমান মীর সাংবাদিকদের বলেন, কারও চাপ বা প্রভাবে নয়, তারা নিজেদের সিদ্ধান্তেই আওয়ামী লীগ ছাড়ছেন। দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে ভবিষ্যতে জনকল্যাণমূলক কাজে যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

City News

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x