ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
City News

জনসচেতনতা বাড়ানো গেলে ডেঙ্গু সহজেই মোকাবিলা সম্ভব: মুন্না

ছবি: সংগ্রহ

জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো গেলে ডেঙ্গু সহজেই মোকাবিলা করা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি বলেন, সরকারকে সহযোগিতা করা দলের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই যুবদল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করছে।

মঙ্গলবার রাজধানীর মালিবাগ মোড়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা সচেতনতামূলক প্রচারপত্র বিতরণের আগে এসব কথা বলেন আবদুল মোনায়েম মুন্না। পরে যুবদলের নেতা-কর্মীরা মালিবাগ মোড় থেকে শান্তিনগর এলাকা পর্যন্তডেঙ্গু প্রতিরোধ শুরু হোক নিজের ঘর থেকেইস্লোগানসংবলিত প্রচারপত্র বিতরণ করেন।

আবদুল মোনায়েম মুন্না বলেন, ডেঙ্গু নির্মূলে মানুষকে সচেতন করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই দেশব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। বিএনপির অঙ্গসংগঠন হিসেবে সরকারকে সহযোগিতা করা যুবদলের দায়িত্ব। সেই দায়িত্বের জায়গা থেকেই আজকের কর্মসূচি পালন করা হচ্ছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের মধ্যে দায়িত্ববোধ তৈরি করা জরুরি। বাড়ির টব, পুরোনো টায়ারসহ বিভিন্ন স্থানে পানি জমে থাকলে তা পরিষ্কার করতে হবে। প্রত্যেককে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন হতে হবে।

যুবদল সভাপতি বলেন, বিশেষ করে টায়ার ফুলের টবে পানি জমে থাকতে পারে। এসব স্থানে দীর্ঘদিন, এমনকি এক মাস পানি জমে থাকলে এডিস মশার লার্ভা জন্ম নিতে পারে। তাই এসব জায়গা নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে যুবদলের নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানান তিনি।

যুবদলের বিতরণ করা প্রচারপত্রে বলা হয়েছে, সামান্য পরিমাণ পানিতেও মশা জন্মাতে পারে। তাই কোনো খোলা পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। ঘর আশপাশের যেকোনো পাত্র বা স্থানে জমে থাকা পানি সপ্তাহে অন্তত একবার ফেলে দিয়ে এডিস মশার লার্ভামুক্ত রাখতে হবে। দিনে রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং হাত-পা ঢাকা পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। জ্বর, মাথাব্যথা, বমি শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। প্রচারপত্রের শেষাংশে বলা হয়, ‘নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি।

প্রচারপত্র বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন যুবদলের সহসভাপতি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাহ হোসেন তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন প্রমুখ।

বিষয় : রাজনীতি ডেঙ্গু প্রতিরোধ

City News

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

জনসচেতনতা বাড়ানো গেলে ডেঙ্গু সহজেই মোকাবিলা সম্ভব: মুন্না

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x