ঢাকা    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
City News

৯ আগস্ট বাবুনগর মাদ্রাসা সফর

ফটিকছড়িতে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী

আগামী আগস্ট চট্টগ্রাম সফরে ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরের অন্যতম উদ্দেশ্য হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তাঁর দোয়া গ্রহণ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, একই সফরে প্রধানমন্ত্রী চট্টগ্রামের বন্যাকবলিত কয়েকটি এলাকাও পরিদর্শন করবেন।

জানা গেছে, জাতীয় সংসদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। সে সময় তাঁদের আনুষ্ঠানিক সাক্ষাৎ না হলেও সংসদের দক্ষিণ প্লাজায় নামাজ আদায়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে প্রধানমন্ত্রী ফোনে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন।

আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দৌহিত্র মাওলানা আজিজুর রহমান বলেন, শপথ অনুষ্ঠানের পর বসুন্ধরা রিসার্চ সেন্টারে সাক্ষাতের পরিকল্পনা ছিল। তবে পরদিন রমজান মাস শুরু হওয়া এবং বাবুনগর মাদ্রাসায় খতমে তারাবির দায়িত্ব থাকায় আল্লামা বাবুনগরীর পক্ষে ঢাকায় অবস্থান করা সম্ভব হয়নি। পরে প্রধানমন্ত্রী নিজেই ফটিকছড়িতে গিয়ে সাক্ষাৎ করে দোয়া নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় সফরের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ফটিকছড়িতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে চলছে প্রস্তুতি। বিশেষ করে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রীর আগমন এবং হেফাজত আমিরের সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎ ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেলিপ্যাড নির্মাণ, অনুষ্ঠানস্থল প্রস্তুত, সড়ক সংস্কার, সৌন্দর্যবর্ধন এবং নিরাপত্তা জোরদারের কাজ শেষ পর্যায়ে রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিষয় : রাজনীতি চট্টগ্রাম বাংলাদেশ তারেকরহমান ফটিকছড়ি হেফাজতইসলাম

City News

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x