ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
City News

সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, শিবিরের নিন্দা ও বিচার দাবি

ছবি: সংগ্রহ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার দেওয়া এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে অভিযোগ করা হয়, শনিবার রাত সাড়ে তিনটার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। পরিবারের সদস্যরা যাতে প্রাণ বাঁচাতে বাড়ি থেকে বের হতে না পারেন, সে উদ্দেশ্যে বাড়ির প্রবেশপথে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় তাঁদের হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন শিবির নেতারা।

বিবৃতিতে আরও বলা হয়, এর আগে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের পৈতৃক বাড়িতেও অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনাকে নৃশংস ও কাপুরুষোচিত উল্লেখ করে এর তীব্র নিন্দা জানায় সংগঠনটি।

ছাত্রশিবিরের নেতারা বিবৃতিতে অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আবারও দেশে সন্ত্রাস ও নাশকতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হত্যা, অগ্নিসংযোগ, সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, থানা ও ব্যাংকে হামলার ঘটনা ঘটছে। এ ছাড়া বিরোধী মতের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে দাবি তাঁদের।

এসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সরকারের কার্যকর ভূমিকা দৃশ্যমান নয় বলেও অভিযোগ করেন শিবির নেতারা। বিবৃতিতে তাঁরা বলেন, ‘একদিকে বিএনপি সরকার গণভোটের রায় প্রত্যাখ্যান করে জুলাইয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্যে বিভক্তি সৃষ্টি করছে, অন্যদিকে গণহত্যায় জড়িতদের বিচার না করে তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগের পুনরুত্থানের সুযোগ তৈরি করছে।’

বিবৃতিতে আরও বলা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। জাতীয় নেতৃবৃন্দ, ছাত্রপ্রতিনিধি এবং জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের ব্যক্তিগত নিরাপত্তা ও তাঁদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতেও সরকার ব্যর্থ হচ্ছে বলে দাবি করেছে সংগঠনটি।

সাদিক কায়েমের বাড়িতে হামলাসহ দেশব্যাপী সংঘটিত নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্রশিবির। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এ ছাড়া গণহত্যার বিচার দ্রুত নিষ্পত্তি, গণভোটের রায় মেনে নেওয়া এবং জুলাই সনদের ভিত্তিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা।

বিষয় : সাদিক কায়েম ডাকসু বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খাগড়াছড়ি

City News

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, শিবিরের নিন্দা ও বিচার দাবি

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x