ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
City News

তিন দিনের অভিযানে মালয়েশিয়ায় আটক ৫২৮, তালিকায় ৩০ বাংলাদেশি

ছবি: সংগ্রহ

অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে মালয়েশিয়াজুড়ে বিশেষ অভিযান চালিয়ে ৫২৮ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) ২৫ থেকে ২৭ আগস্ট পর্যন্তঅপস সারসারনামে তিন দিনের অভিযান পরিচালনা করা হয়।

জেআইএম জানিয়েছে, সাধারণ মানুষের অভিযোগ, বিভিন্ন তথ্য গোয়েন্দা নজরদারির ভিত্তিতে দেশটির বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। সময় মোট ৬৭৮ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ নথিপত্র যাচাই করা হয়। এর মধ্যে অভিবাসন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ৫২৮ জনকে আটক করা হয়েছে।

পুত্রজায়ায় আটক ৭৩, বাংলাদেশি ৩০

পুত্রজায়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকেও দুটি পৃথক স্থানে অভিযান চালানো হয়। এর একটি ছিল সেতাপাকের জালান ওয়াংসামাস এলাকার একটি নির্মাণস্থল। অন্যটি দাতো কেরামাতের একটি ব্যবসাপ্রতিষ্ঠান।

দুই স্থানে মোট ৮৩ জন বিদেশিকে যাচাই করা হয়। তাঁদের মধ্যে ৭৩ জনকে বিভিন্ন অভিবাসন অপরাধের অভিযোগে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে ৩৭ জন ইন্দোনেশিয়ার, ৩০ জন বাংলাদেশের এবং দুজন নেপালের নাগরিক। ছাড়া টোগো, বুরকিনা ফাসো, মিয়ানমার ভারতের একজন করে নাগরিক রয়েছেন।

বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ

জেআইএম জানিয়েছে, অভিযানের সময় আটক হওয়া অধিকাংশ বিদেশিই বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরিচয়পত্র বা বৈধ অভিবাসন নথি না থাকা, অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান এবং বৈধ অনুমতি ছাড়া কাজ করার মতো অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের ভিত্তিতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইনের সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। 

বিষয় : মালয়েশিয়া ইমিগ্রেশন অভিবাসন অভিযান বিদেশি আটক অভিবাসন আইন

City News

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তিন দিনের অভিযানে মালয়েশিয়ায় আটক ৫২৮, তালিকায় ৩০ বাংলাদেশি

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x