ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
City News

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন থামেনি, বলছে ককরোচ জনতা পার্টি

ছবি: সংগ্রহ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কয়েক দিন ধরে দলটির কর্মসূচি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার কমে যাওয়ায় আন্দোলন থেকে সরে আসার প্রশ্ন উঠলেও সংগঠনটির দাবি, আন্দোলন বন্ধ হয়নি। বরং নতুন কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে তারা।

শনিবার সাংবাদিক অজিত অঞ্জুমের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন সংগঠনটির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা। তিনি জানান, দীপাবলির সময় পরিবারের সঙ্গে সময় কাটাতে কয়েক দিনের বিরতি নেওয়া হয়েছিল। এই বিরতিকে আন্দোলন বন্ধ হয়ে যাওয়া হিসেবে দেখার সুযোগ নেই।

আশুতোষ রাঙ্কা বলেন, মাত্র ১৫ দিনের বিরতিকে আন্দোলনের সমাপ্তি হিসেবে তুলে ধরা হচ্ছে। অন্য রাজনৈতিক দল ও সংগঠনও দীপাবলির সময় কর্মসূচিতে বিরতি নিয়েছিল। তাহলে শুধু তাঁদের সংগঠনকে কেন আন্দোলন থেকে পিছিয়ে যাওয়ার অভিযোগের মুখে পড়তে হচ্ছে?

তিনটি বিষয়ে গুরুত্ব দিচ্ছে সংগঠন

আশুতোষ রাঙ্কা জানান, বর্তমানে তাঁদের সংগঠনের প্রধান লক্ষ্য তিনটি। এর মধ্যে রয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে দেশজুড়ে জনসচেতনতা তৈরি, শিক্ষাব্যবস্থার উন্নয়নে ‘স্কুল ঠিক করো’ অভিযান আবার শুরু এবং সংগঠনকে আরও শক্তিশালী করা।

তিনি আরও জানান, আগামী দিনে পুনে ও গোয়ায় কর্মসূচি রয়েছে। বিভিন্ন রাজ্যে গিয়ে আন্দোলনের পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমও চালানো হবে।

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি বহাল

গত সেপ্টেম্বরে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল ককরোচ জনতা পার্টি। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক হুঁশিয়ারি দিয়েছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে দেশজুড়ে বিক্ষোভ শুরু করা হবে।

তাদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকায় কারচুপি করা হচ্ছে এবং নির্বাচন কমিশন শাসক দলকে সুবিধা করে দিচ্ছে। তবে নির্বাচন কমিশনের বক্তব্য, মৃত, ভুয়া এবং একাধিক জায়গায় নিবন্ধিত ভোটারদের নাম বাদ দেওয়াই এই সংশোধন প্রক্রিয়ার উদ্দেশ্য।

আপাতত জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলন বন্ধের কোনো ঘোষণা দেয়নি ককরোচ জনতা পার্টি। তবে আন্দোলনের পাশাপাশি সংগঠন বিস্তার ও শিক্ষা সংস্কারের বিষয়েও গুরুত্ব দিচ্ছে তারা। যদিও আগামী দিনে দেশজুড়ে বড় বিক্ষোভের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করেনি সংগঠনটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

বিষয় : ভারত ভোটার তালিকা ককরোচ জনতা পার্টি জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশন

City News

রোববার, ২২ নভেম্বর ২০২৬

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন থামেনি, বলছে ককরোচ জনতা পার্টি

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x