ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
City News

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে ৮৫৪ হামলার দাবি সরকারি বাহিনীর

ছবি: সংগ্রহ

ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ৮৫৪টি হামলা চালানোর দাবি করেছে দেশটির পশ্চিমা সমর্থিত সরকারি বাহিনী। এসব হামলায় হুথিদের ১৯৩ জন নেতা ও যোদ্ধা হতাহত হয়েছেন। এ ছাড়া ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানান ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র মেজর মাজেদ আল-নাজিলি। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পপুলার রেজিস্ট্যান্সের সহযোগিতায় সরকারি বাহিনী এসব অভিযান পরিচালনা করেছে।

আল-নাজিলির দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৩১টি বিমান হামলা, ৬৮৭টি গোলাবর্ষণ, ৯১টি ড্রোন হামলা এবং রকেট লঞ্চারের মাধ্যমে ৪৫টি হামলা চালানো হয়।

তিনি জানান, হুথিদের অবস্থান, সমাবেশস্থল ও সামরিক স্থাপনাগুলো ছিল এসব হামলার লক্ষ্য। এতে মাঠপর্যায়ের ১৯৩ জন কমান্ডার ও যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, হামলায় হুথিদের কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, পর্যবেক্ষণ চৌকি এবং প্রতিরক্ষা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল-জাওফ, মারিব, তাইজ ও দক্ষিণাঞ্চলীয় রণাঙ্গনে হুথিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানে গোষ্ঠীটির চলাচল ও হামলার উৎসগুলো লক্ষ্যবস্তু করা হচ্ছে।

তবে হতাহত ও ক্ষয়ক্ষতির এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে শুক্রবার পশ্চিম ইয়েমেনের হুদাইদা বন্দরের বিভিন্ন স্থাপনা এবং রাজধানী সানায় হুথিদের সামরিক কার্যক্রমে ব্যবহৃত কয়েকটি স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোট হামলা চালিয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।

২০১৪ সালের সেপ্টেম্বরে হুথিরা রাজধানী সানা ও কয়েকটি প্রদেশ দখল করে নেওয়ার পর থেকে ইয়েমেনে সংঘাত চলছে। এর পরিপ্রেক্ষিতে পশ্চিমা সমর্থিত ইয়েমেন সরকারকে সমর্থন জানিয়ে ২০১৫ সালের মার্চে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন জোট।

সূত্র: আনাদোলু

বিষয় : ইয়েমেন হুথি বিদ্রোহী সৌদি নেতৃত্বাধীন জোট মধ্যপ্রাচ্য সংঘাত

City News

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে ৮৫৪ হামলার দাবি সরকারি বাহিনীর

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x