ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
City News

ইরান এখন পরমাণু অস্ত্র তৈরির দিকে আরও ঝুঁকতে পারে: সাবেক মার্কিন কূটনীতিক

ছবি: সংগ্রহ

বছরের পর বছর উত্তেজনা সংঘাতের পর ইরান আগের তুলনায় পরমাণু অস্ত্র তৈরির দিকে বেশি ঝুঁকতে পারে বলে মনে করছেন সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান আইর।

২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি নিয়ে আলোচনার সময়ের তুলনায় এখন দেশটির পরমাণু অস্ত্র তৈরির আগ্রহ বাড়তে পারে বলে মনে করেন তিনি। ওই সময় যুক্তরাষ্ট্রের হয়ে আলোচনায় কাজ করা অ্যালান আইর বর্তমানে মিডল ইস্ট ইনস্টিটিউটের ডিস্টিংগুইশড ডিপ্লোম্যাটিক ফেলো।

আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আইর বলেন, ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা পুরোপুরি দূর করা সম্ভব নয়। কারণ দেশটি ইতিমধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তি আয়ত্ত করেছে। এখন মূলত সেই সক্ষমতা ব্যবহারের সিদ্ধান্ত বা উদ্দেশ্য পরিবর্তন করাই সম্ভব। আইর বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির কিছু সরঞ্জাম ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে। তবে সেগুলো আবার তৈরি করা সম্ভব। একই সঙ্গে বিষয়ে ইরানের প্রযুক্তিগত জ্ঞানও আগের তুলনায় অনেক এগিয়েছে।

তিনি বলেন, সেন্ট্রিফিউজ তৈরির পাশাপাশি আরও বেশি পরিমাণে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তি সম্পর্কে ইরানের জ্ঞান দ্রুত বাড়ছে। সাবেক এই মার্কিন কূটনীতিকের মতে, এসব কারণে ইরানকে আগের মতো পারমাণবিক কর্মসূচির ওপর বিধিনিষেধ মেনে চলার অবস্থায় ফিরিয়ে নেওয়া এখন আরও কঠিন। একই সঙ্গে দেশটির পরমাণু অস্ত্র তৈরির পথে যাওয়ার সম্ভাবনাও বেড়েছে।

বিষয় : পরমাণু কর্মসূচি ইরানের সক্ষমতা আশঙ্কা পরমাণু অস্ত্র

City News

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ইরান এখন পরমাণু অস্ত্র তৈরির দিকে আরও ঝুঁকতে পারে: সাবেক মার্কিন কূটনীতিক

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বছরের পর বছর উত্তেজনা সংঘাতের পর ইরান আগের তুলনায় পরমাণু অস্ত্র তৈরির দিকে বেশি ঝুঁকতে পারে বলে মনে করছেন সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান আইর।

২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি নিয়ে আলোচনার সময়ের তুলনায় এখন দেশটির পরমাণু অস্ত্র তৈরির আগ্রহ বাড়তে পারে বলে মনে করেন তিনি। ওই সময় যুক্তরাষ্ট্রের হয়ে আলোচনায় কাজ করা অ্যালান আইর বর্তমানে মিডল ইস্ট ইনস্টিটিউটের ডিস্টিংগুইশড ডিপ্লোম্যাটিক ফেলো।

আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আইর বলেন, ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা পুরোপুরি দূর করা সম্ভব নয়। কারণ দেশটি ইতিমধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তি আয়ত্ত করেছে। এখন মূলত সেই সক্ষমতা ব্যবহারের সিদ্ধান্ত বা উদ্দেশ্য পরিবর্তন করাই সম্ভব। আইর বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির কিছু সরঞ্জাম ইতিমধ্যে ধ্বংস করা হয়েছে। তবে সেগুলো আবার তৈরি করা সম্ভব। একই সঙ্গে বিষয়ে ইরানের প্রযুক্তিগত জ্ঞানও আগের তুলনায় অনেক এগিয়েছে।

তিনি বলেন, সেন্ট্রিফিউজ তৈরির পাশাপাশি আরও বেশি পরিমাণে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তি সম্পর্কে ইরানের জ্ঞান দ্রুত বাড়ছে। সাবেক এই মার্কিন কূটনীতিকের মতে, এসব কারণে ইরানকে আগের মতো পারমাণবিক কর্মসূচির ওপর বিধিনিষেধ মেনে চলার অবস্থায় ফিরিয়ে নেওয়া এখন আরও কঠিন। একই সঙ্গে দেশটির পরমাণু অস্ত্র তৈরির পথে যাওয়ার সম্ভাবনাও বেড়েছে।

City News

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x