জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ও জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।
বুধবার ট্রাইব্যুনালের
রেজিস্ট্রার কার্যালয়ে এ অভিযোগ দাখিল
করেন প্রসিকিউটর মইনুল করিম।
মামলার অপর
আসামিরা হলেন বিচারপতি শামসুদ্দীন
মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান
বিভাগের অধ্যাপক আ.ক.ম.
জামাল উদ্দিন, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক
শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং
সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
আসামিদের মধ্যে
বিচারপতি শামসুদ্দীন মানিক, অধ্যাপক আ.ক.ম.
জামাল উদ্দিন ও তানভীর হাসান
সৈকত বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে
রয়েছেন।
প্রসিকিউশনের
দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগের
ভিত্তিতে পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালিত হবে।