ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
City News

আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আজ রোববার এক দিনের রিমান্ড শেষে আখতারুজ্জামানকে ঢাকার মেট্রোপলিটন আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে রাখার আবেদন করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম এ আবেদন করেন।

অন্যদিকে আখতারুজ্জামানের পক্ষে তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে একটি ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনায় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে আখতারুজ্জামানের বাগ্বিতণ্ডা ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণে বাধা দেওয়ায় এক নিরাপত্তাকর্মীর সঙ্গে আখতারুজ্জামান অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ছাড়া জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও করা হয়েছে।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হওয়ার পর শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁকে বিমানবন্দর থানায় করা ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এরপর আদালত তাঁকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। রিমান্ড শেষে আজ তাঁকে আদালতে হাজির করা হলে জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বিষয় : আখতারুজ্জামানের জামিন কারাগার বিমানবন্দর ডিবি বিমানবন্দর থানা

City News

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x