ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
City News

কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে পিকেটিং, ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতা-কর্মী গ্রেপ্তার

ছবি: সংগ্রহ

গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের মধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও পিকেটিংয়ের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনকারীরা হঠাৎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ।

খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ, শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে পিকেটিংকারীরা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। বেলা ১১টার পর থেকে মহাসড়কে থেমে থেমে যান চলাচল শুরু হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আন্দোলনের নামে মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন যাঁরা, তাঁরা প্রকৃত পোশাকশ্রমিক নন। শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা পিকেটিং ও নাশকতার চেষ্টা চালাচ্ছিলেন বলে পুলিশের দাবি। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বর্তমানে কালিয়াকৈর থানা হেফাজতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যান চলাচল করছে। শিল্পাঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিষয় : গাজীপুর কালিয়াকৈর পোশাকশ্রমিক আন্দোলন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

City News

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে পিকেটিং, ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x