ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
City News

রাজনৈতিক আলোচনা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি

জুলাই সনদ বাস্তবায়নে পাহাড়ের মানুষের অংশগ্রহণ প্রয়োজন- নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের বঞ্চনা সংকটের সমাধান রাজনৈতিক প্রক্রিয়ায় করতে হবে। পাহাড় সমতলে সব নাগরিকের সমান অধিকার এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রোববার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনেপাহাড়ে জুলাই: সমমর্যাদা, সহাবস্থান সম্প্রীতিশীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, একটি সরকার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। অথচ পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে পার্বত্য এলাকার কোনো প্রতিনিধি নেই। দ্বীপেন দেওয়ানকে সরিয়ে দেওয়ার বিষয়টি বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রমী ঘটনা বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, সরকারের জবাবদিহিতা না থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নে পাহাড়ের মানুষের মতামত অংশগ্রহণ প্রয়োজন।

তিনি বলেন, এনসিপি সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার পক্ষে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়। পাহাড়ে চাঁদাবাজি, সহিংসতা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের রাজনীতি, সমাজ অর্থনীতি জটিল বিষয়। এর একক কোনো সমাধান নেই। পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠী বাঙালি সম্প্রদায় উভয়েই নানা ধরনের বঞ্চনার শিকার হয়েছে। আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধান বের করতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, যারা সংঘাত টিকিয়ে রেখে সুবিধা নিতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনে দেশের সব জায়গায় এনসিপির প্রতিনিধিত্ব থাকবে। পাহাড়ি এলাকাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং সেখানে নতুন প্রজন্মের জনপ্রতিনিধি উঠে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আলোচনা সভায় এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিনসহ পার্বত্য জনগোষ্ঠীর প্রতিনিধিরা বক্তব্য দেন।

বিষয় : রাজনীতি নাহিদ ইসলাম এনসিপি পার্বত্য চট্টগ্রাম জুলাই সনদ

City News

রোববার, ০২ আগস্ট ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে পাহাড়ের মানুষের অংশগ্রহণ প্রয়োজন- নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x