ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
City News

ড. এম এ কায়ুমের নতুন রাজনৈতিক সচিব ফয়সাল হোসাইন

মো. ফয়সাল হোসাইনের হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছেন বিএনপির মাইক্রো ক্রেডিট বিষয়ক সম্পাদক ড. এম এ কায়ুম।

বিএনপির মাইক্রো ক্রেডিট বিষয়ক সম্পাদক ড. এম এ কায়ুমের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফয়সাল হোসাইন। গত ১২ নভেম্বর ২০২৫ দেওয়া নিয়োগপত্র অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৬ থেকে এ দায়িত্ব কার্যকর হয়েছে।

নিয়োগপত্রে বলা হয়েছে, ড. এম এ কায়ুমের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করবেন ফয়সাল। দলীয় নেতাকর্মী, নির্বাচিত প্রতিনিধি এবং ঢাকা-১১ আসনের সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনের সঙ্গে সমন্বয়, সভা আয়োজন, রাজনৈতিক যোগাযোগ এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণও তাঁর দায়িত্বের মধ্যে থাকবে।

নতুন দায়িত্ব পালনে সততা, পেশাদারিত্ব, গোপনীয়তা ও নিষ্ঠা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ড. এম এ কায়ুমের পক্ষে কোনো বক্তব্য, সিদ্ধান্ত বা প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত ক্ষমতার সীমা মেনে চলতে বলা হয়েছে।

রাজনৈতিক অঙ্গনে ফয়সাল হোসাইনের দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিশেষ করে ঢাকা-১১ আসনকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমে তিনি সক্রিয় ছিলেন।

ফয়সাল হোসাইন বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত করতে দায়িত্বশীলভাবে কাজ করব। ড. এম এ কায়ুমের রাজনৈতিক কার্যক্রমে সহযোগিতার পাশাপাশি নেতাকর্মী ও সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা থাকবে।

ড. এম এ কায়ুম বলেন, রাজনৈতিক কার্যক্রমে সমন্বয় ও জনসম্পৃক্ততা গুরুত্বপূর্ণ। ফয়সালের নতুন দায়িত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে আশা করছি। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন এটাই প্রত্যাশা।

দলীয় নেতাকর্মীদের মতে, ফয়সালের সাংগঠনিক অভিজ্ঞতা নতুন দায়িত্বে রাজনৈতিক যোগাযোগ ও সমন্বয় বাড়াতে সহায়ক হতে পারে।

বিষয় : ড. এম এ কায়ুম ফয়সাল হোসাইন রাজনৈতিক সচিব সংগঠন

City News

রোববার, ১১ অক্টোবর ২০২৬

ড. এম এ কায়ুমের নতুন রাজনৈতিক সচিব ফয়সাল হোসাইন

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x