ঢাকা    সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
City News

ফেনীতে হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪০ বছর বয়সী ব্যক্তি, উদ্ধার রক্তমাখা চাকু

স্ত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদ, দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা

পুলিশ সাথে আসামী মো. শাহ পরান ফয়সাল ওরফে সাদ্দাম হোসেন (৪০)। ছবি: সংগ্রহ

ফেনীতে স্ত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় নূর নবী হোসেন (৩০) নামের এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় মো. শাহ পরান ফয়সাল ওরফে সাদ্দাম হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার ২৭ জুলাই দাগনভূঞা এলাকায় অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। তিনি দাগনভূঞা উপজেলার দক্ষিণ নেয়াজপুর গ্রামের মৃত শাহ আলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে ফেনী শহরের মহিপাল ফ্লাইওভারের নিচে স্ত্রী বিবি ফাতেমাকে নিয়ে ঘুমিয়ে ছিলেন নূর নবী। সময় ফয়সাল ফাতেমাকে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ। এতে বাধা দিলে নূর নবীর সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ফয়সাল ধারালো চাকু দিয়ে নূর নবীর পেটের দুই পাশে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান।

গুরুতর আহত নূর নবীকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ঘটনায় নিহতের স্ত্রী বিবি ফাতেমা বাদী হয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন। পরে দাগনভূঞা থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মহিপাল ফ্লাইওভারের নিচের একটি পরিত্যক্ত গর্ত থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা চাকু উদ্ধার করা হয়।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ফয়সালের বিরুদ্ধে চুরি, ডাকাতি মাদকসহ আগে সাতটি মামলা রয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নূর নবী ভোলা সদর উপজেলার নিচ কাছিয়া গ্রামের আবদুর রবের ছেলে। নদীভাঙনে সর্বস্ব হারিয়ে তিনি ফেনীতে এসে বোতল কুড়িয়ে দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন। 

বিষয় : হত্যা ফেনী দাগনভূঞা দিনমজুর ছুরিকাঘাত অপরাধ পুলিশ

City News

সোমবার, ২৭ জুলাই ২০২৬

স্ত্রীকে শ্লীলতাহানির প্রতিবাদ, দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x