ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
City News

প্রাণিসম্পদ গবেষণায় বিজ্ঞানীদের উদ্ভাবনের যথাযথ মূল্যায়ন হবে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) পরিচালনা বোর্ডের ৪৯তম সভায় মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

গবেষণা উদ্ভাবনের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের গবেষণালব্ধ অর্জন উদ্ভাবনের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মৎস্য প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

মঙ্গলবার মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) পরিচালনা বোর্ডের ৪৯তম সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিজ্ঞানীরা তাঁদের মেধা, শ্রম, সময় নিষ্ঠা ব্যয় করে নতুন প্রযুক্তি জ্ঞান সৃষ্টি করেন। এসব কাজের যথাযথ স্বীকৃতি না পেলে ভবিষ্যতে গবেষণার প্রতি তাঁদের আগ্রহ কমে যেতে পারে। তাই বিজ্ঞানীদের উদ্ভাবন গবেষণার অর্জনকে যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন।

মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বাড়ানো, রোগ প্রতিরোধ, উন্নত জাত উদ্ভাবন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে গবেষণার কোনো বিকল্প নেই। গবেষণা কার্যক্রমকে আরও ফলপ্রসূ বাস্তবমুখী করতে হবে, যাতে এর সুফল সরাসরি খামারি উদ্যোক্তারা পান।

গবেষণার মাধ্যমে উদ্ভাবিত প্রযুক্তি দ্রুত মাঠপর্যায়ে সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, দেশের প্রাণিসম্পদ খাত আজ যে পর্যায়ে পৌঁছেছে, এর পেছনে গবেষকদের দীর্ঘদিনের নিরলস পরিশ্রম রয়েছে।

মন্ত্রী বলেন, গবেষণা প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর যুগোপযোগী করতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। একই সঙ্গে উদ্ভাবনী গবেষণাকে উৎসাহিত করতে বিজ্ঞানীদের জন্য প্রণোদনা স্বীকৃতির সুযোগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

সভায় পটুয়াখালী- আসনের সংসদ সদস্য বি এম মোশাররফ হোসেন, মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মো. মাহমুদুল হোসাইন খান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . মো. রফিকুল ইসলাম সরদার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান . মো. আবদুছ ছালাম, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ছাড়া বিএলআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা . ছাদেক আহমেদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা . মুহাম্মদ আবদুস সামাদ, বোর্ডের সদস্য ডা. মো. সফিউল আহাদ সরদার এবং বোর্ডের সদস্যসচিব বিএলআরআইয়ের মহাপরিচালক . শাকিলা ফারুকসহ পরিচালনা বোর্ডের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় বিএলআরআইয়ের বিভিন্ন প্রশাসনিক, আর্থিক গবেষণাসংক্রান্ত বিষয় পর্যালোচনা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল ফলপ্রসূ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

বিষয় : কৃষি প্রাণিসম্পদ গবেষণা ও উদ্ভাবন বিএলআরআই কৃষি

City News

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

প্রাণিসম্পদ গবেষণায় বিজ্ঞানীদের উদ্ভাবনের যথাযথ মূল্যায়ন হবে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x