বাগেরহাটের মোংলা বন্দরের অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নে চীনের সঙ্গে ৩ হাজার ৫৯২ কোটি ৮৯ লাখ টাকার সহজ শর্তের ঋণচুক্তি করেছে বাংলাদেশ সরকার। এ অর্থে দুটি আধুনিক কনটেইনার টার্মিনালসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে।
মোংলা
বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়ন শীর্ষক
প্রকল্প বাস্তবায়নে ঋণ দেবে চীনের
এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক (এক্সিম ব্যাংক)।
সোমবার
ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কার্যালয়ে এ ঋণচুক্তি সই
হয়। বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে সই করেন ইআরডির
যুগ্মসচিব আলিয়া মেহের। চীনের এক্সিম ব্যাংকের পক্ষে সই করেন ব্যাংকটির
সহকারী মহাব্যবস্থাপক ফেনজঝুন টিয়ান।
চুক্তি
অনুযায়ী, চীন সরকার ২
শতাংশ সুদে এ ঋণ
দেবে। ঋণ পরিশোধের মেয়াদ
হবে ২০ বছর। এর
মধ্যে প্রথম পাঁচ বছর থাকবে
গ্রেস পিরিয়ড বা ঋণ পরিশোধে
ছাড়ের সময়।
নির্মাণ করা
হবে
দুটি
কনটেইনার টার্মিনাল
প্রকল্পের
আওতায় দুটি কনটেইনার টার্মিনাল
নির্মাণের পাশাপাশি কনটেইনার ইয়ার্ড, কনটেইনার ডেলিভারি ইয়ার্ড ও কার্গো হ্যান্ডলিং
ইয়ার্ড গড়ে তোলা হবে।
এসব অবকাঠামোর সঙ্গে যুক্ত হবে আধুনিক যন্ত্রপাতি।
এর
মাধ্যমে বন্দরে পণ্য ওঠানো-নামানো,
সংরক্ষণ এবং কনটেইনার ব্যবস্থাপনার
সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এতে বন্দরের কার্যক্রমে
আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
মোংলা
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা
বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্দরের অবকাঠামোগত
সক্ষমতা বাড়বে। পাশাপাশি পণ্য ও কনটেইনার
ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়বে এবং সেবার মান
ও কার্যক্রমের দক্ষতা উন্নত করার সুযোগ তৈরি
হবে।
তিনি
আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়নের ফলে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে মোংলা বন্দরের ভূমিকা আরও সম্প্রসারিত হবে।
নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজ এগিয়ে গেলে মোংলা বন্দরের অবকাঠামো ও পরিচালনব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ বাস্তবায়নে আরও অগ্রগতি হবে।