সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ইয়েমেনের হুথিদের হামলার পর নিরাপত্তাজনিত কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত পাঁচ দিনে ১০৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে এখন পর্যন্ত ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী আটকা পড়েছেন।
বৃহস্পতিবার
দুপুরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য জানান।
বেবিচক
জানায়, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে
৪২টি সরাসরি ফ্লাইট। এর মধ্যে বিমান
বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের
১০টি, সৌদিয়া এয়ারের আটটি এবং রিয়াদ
এয়ারের সাতটি ফ্লাইট রয়েছে।
এ
ছাড়া ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে ৬১টি। এসব ফ্লাইটের মধ্যে
ইন্ডিগোর ২২টি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারওয়েজের আটটি, সালাম এয়ারের সাতটি, ফ্লাই দুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার তিনটি
এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।
বেবিচক
জানিয়েছে, সংশ্লিষ্ট অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত
ফ্লাইট চলাচলে এ ধরনের বিঘ্ন
অব্যাহত থাকতে পারে।