ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩
City News

মার্কিন রণতরিকে আরও দূরে সরতে বাধ্য করার পরিকল্পনা আছে ইরানের

ছবি: সংগ্রহ

মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে আরও দূরে সরে যেতে বাধ্য করার মতো নতুন কর্মপরিকল্পনা ইরানের সশস্ত্র বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।

শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকার দাবি করলেও মার্কিন বাহিনী সেখানে আসার সাহস পায় না।

আকরামিনিয়ার দাবি, ইরানের উপকূল থেকে ৫০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থান করছে মার্কিন যুদ্ধজাহাজ। বর্তমানে ওমান সাগরেও কোনো মার্কিন যুদ্ধজাহাজ নেই বলে জানান তিনি।

ইরানের সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, দেশটির সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা, গোয়েন্দা দক্ষতা ও কৌশলগত শ্রেষ্ঠত্বের কারণে মার্কিন বাহিনীকে এতটা দূরে সরে যেতে হয়েছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার উল্লেখযোগ্য অংশ মেরামত করে পুনরায় সচল করা হয়েছে। পাশাপাশি নতুন সামরিক সরঞ্জাম যুক্ত করা এবং আধুনিক যুদ্ধকৌশল প্রণয়নের মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো হয়েছে।

আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন আকরামিনিয়া। এ জন্য মার্কিন বাহিনীকে মধ্যপ্রাচ্য থেকে প্রত্যাহারে একটি যৌথ আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। ৪০ দিন পর যুদ্ধবিরতি কার্যকর হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।

সূত্র: প্রেস টিভি

বিষয় : ইরান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ আকরামিনিয়া

City News

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মার্কিন রণতরিকে আরও দূরে সরতে বাধ্য করার পরিকল্পনা আছে ইরানের

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্য থেকে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে আরও দূরে সরে যেতে বাধ্য করার মতো নতুন কর্মপরিকল্পনা ইরানের সশস্ত্র বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।

শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকার দাবি করলেও মার্কিন বাহিনী সেখানে আসার সাহস পায় না।

আকরামিনিয়ার দাবি, ইরানের উপকূল থেকে ৫০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থান করছে মার্কিন যুদ্ধজাহাজ। বর্তমানে ওমান সাগরেও কোনো মার্কিন যুদ্ধজাহাজ নেই বলে জানান তিনি।

ইরানের সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, দেশটির সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা, গোয়েন্দা দক্ষতা ও কৌশলগত শ্রেষ্ঠত্বের কারণে মার্কিন বাহিনীকে এতটা দূরে সরে যেতে হয়েছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার উল্লেখযোগ্য অংশ মেরামত করে পুনরায় সচল করা হয়েছে। পাশাপাশি নতুন সামরিক সরঞ্জাম যুক্ত করা এবং আধুনিক যুদ্ধকৌশল প্রণয়নের মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো হয়েছে।

আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন আকরামিনিয়া। এ জন্য মার্কিন বাহিনীকে মধ্যপ্রাচ্য থেকে প্রত্যাহারে একটি যৌথ আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। ৪০ দিন পর যুদ্ধবিরতি কার্যকর হলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।

সূত্র: প্রেস টিভি

City News

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x