কারিগরি সমস্যা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কারণে পাকিস্তানের সঙ্গে সীমান্ত পারাপার ও বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে বলে জানিয়েছে ইরান। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে।
শনিবার
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া বক্তব্যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানান।
তিনি বলেন, সীমান্তে সাময়িক এই বিঘ্ন দুই
দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো পরিবর্তনের ইঙ্গিত
দেয় না।
বাঘাইয়ের
ভাষ্য, কিছু কারিগরি সমস্যা
এবং সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা থেকেই সীমান্ত পারাপার ও লেনদেন বন্ধ
রাখা হয়েছে। দুই দেশের সংশ্লিষ্ট
কর্তৃপক্ষ যোগাযোগ ও আলোচনার মাধ্যমে
দ্রুত সমস্যার সমাধান এবং সীমান্তের কার্যক্রম
স্বাভাবিক করার চেষ্টা করছে।
এর
আগে নিরাপত্তা উদ্বেগ ও চোরাচালান প্রতিরোধের
কথা উল্লেখ করে ইরানের সঙ্গে
গাবদ-রিমদান ও তাফতান সীমান্তপথে
বাণিজ্য স্থগিত করে পাকিস্তান। এ
বিষয়ে শুক্রবার পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় একটি স্মারকলিপি জারি
করে। এতে ৩ অক্টোবর
জারি করা আগের একটি
আদেশ অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে প্রত্যাহার করা হয়।
ইরানের
সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রিমদান-গাবদ সীমান্ত ক্রসিংসহ
বিভিন্ন স্থলবন্দর নিয়ে আলোচনার মধ্যেই
সীমান্তে কার্যক্রম স্থগিতের এ তথ্য সামনে
এল।
দীর্ঘ
সীমান্ত ভাগাভাগি করা ইরান ও
পাকিস্তান সাম্প্রতিক সময়ে দ্বিপক্ষীয় বাণিজ্য
সম্প্রসারণ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সন্ত্রাসবাদ মোকাবিলায়
সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে।
দুই
দেশের কর্তৃপক্ষের আশা, চলমান আলোচনার
মাধ্যমে দ্রুত সীমান্তে স্বাভাবিক চলাচল ও বাণিজ্যিক কার্যক্রম
পুনরায় চালু করা সম্ভব
হবে।
সূত্র: প্রেস টিভি, ইরনা