ঢাকা    শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
City News

চার যুবকের গুলিতে হামলার অভিযোগ; আগ্নেয়াস্ত্রসহ একজন আটক, অন্যদের গ্রেপ্তারে অভিযান

মিরপুরে গুলিতে যুবদলকর্মী নিহত, আহত ২

মিরপুরে গুলিতে যুবদলকর্মী নিহত, আহত ২
ছবি: ভিডিও থেকে সংগ্রহ

ঢাকার মিরপুরে গুলিতে ইউসুফ আলী ওরফে পারভেজ (৪৫) নামের এক যুবদলকর্মী নিহত হয়েছেন। ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে মিরপুরের ১৩ নম্বর এলাকায় ওপেক্স গার্মেন্টসের সামনে ঘটনা ঘটে।

নিহত ইউসুফ কাফরুল থানা যুবদলের কর্মী ছিলেন। তিনি বরিশালের উজিরপুর উপজেলার সাকরাল গ্রামের মৃত শাহজাহান বেপারীর ছেলে।

আহত দুজন হলেন যুবদলকর্মী মনির হোসেন (৩২) এবং কাঁচামাল বিক্রেতা সালাম সরদার (৪৫) তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ঘটনার সময় কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবুর সঙ্গে ইউসুফ মনির মিরপুর ১৩ নম্বর এলাকায় একটি দোকানের সামনে বসে ছিলেন। সময় চার-পাঁচজন যুবক সেখানে ঘোরাঘুরি করছিলেন। তাঁদের সেখানে ঘোরাঘুরির কারণ জানতে চাইলে কিছু বুঝে ওঠার আগেই ওই যুবকেরা গুলি চালান বলে অভিযোগ।

গুলিতে ইউসুফের বুকে, মনিরের বাঁ পায়ে এবং সালামের মাথার ডান পাশে গুলি লাগে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, রাত ১২টার পর ইউসুফকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার বলেন, হামলায় চারজন অংশ নিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ চঞ্চল নামের একজনকে আটক করা হয়েছে। অন্য তিনজনকে আটক করতে অভিযান চলছে।

সূত্র: স্থানীয় প্রত্যক্ষদর্শী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি মিরপুর বিভাগ পুলিশ

বিষয় : আহত ২ যুবদলকর্মী নিহত মিরপুরে গুলিতে যুবদলকর্মী নিহত গুলিতে যুবদলকর্মী নিহত ঢাকা মেডিকেল কলেজ

City News

শনিবার, ২৫ জুলাই ২০২৬

মিরপুরে গুলিতে যুবদলকর্মী নিহত, আহত ২

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

ঢাকার মিরপুরে গুলিতে ইউসুফ আলী ওরফে পারভেজ (৪৫) নামের এক যুবদলকর্মী নিহত হয়েছেন। ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে মিরপুরের ১৩ নম্বর এলাকায় ওপেক্স গার্মেন্টসের সামনে ঘটনা ঘটে।

নিহত ইউসুফ কাফরুল থানা যুবদলের কর্মী ছিলেন। তিনি বরিশালের উজিরপুর উপজেলার সাকরাল গ্রামের মৃত শাহজাহান বেপারীর ছেলে।

আহত দুজন হলেন যুবদলকর্মী মনির হোসেন (৩২) এবং কাঁচামাল বিক্রেতা সালাম সরদার (৪৫) তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ঘটনার সময় কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুল ইসলাম বাবুর সঙ্গে ইউসুফ মনির মিরপুর ১৩ নম্বর এলাকায় একটি দোকানের সামনে বসে ছিলেন। সময় চার-পাঁচজন যুবক সেখানে ঘোরাঘুরি করছিলেন। তাঁদের সেখানে ঘোরাঘুরির কারণ জানতে চাইলে কিছু বুঝে ওঠার আগেই ওই যুবকেরা গুলি চালান বলে অভিযোগ।

গুলিতে ইউসুফের বুকে, মনিরের বাঁ পায়ে এবং সালামের মাথার ডান পাশে গুলি লাগে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, রাত ১২টার পর ইউসুফকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার বলেন, হামলায় চারজন অংশ নিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ চঞ্চল নামের একজনকে আটক করা হয়েছে। অন্য তিনজনকে আটক করতে অভিযান চলছে।

সূত্র: স্থানীয় প্রত্যক্ষদর্শী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি মিরপুর বিভাগ পুলিশ

City News

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত
মিরপুরে গুলিতে যুবদলকর্মী নিহত, আহত ২
0:00 0:00
1.0x