ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
City News

ছাত্রদলের সবচেয়ে নির্মল মানুষ `রাকিব’: রাকসুর জিএস আম্মার

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে সংগঠনটির ‘সবচেয়ে নির্মল মানুষ’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক সালাউদ্দিন আম্মার।

শুক্রবার নিজের ফেসবুক পোস্টে রাকিবকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

সালাউদ্দিন আম্মার লেখেন, ‘রাকিব ভাই সম্ভবত বিদায় নিচ্ছেন ছাত্রদল থেকে। অনেক সময় তাঁর অনেক বক্তব্যের বিরোধিতা আমি করেছি, তিনিও অনেক বিরোধিতা করেছেন; কিন্তু এই মানুষটা ছাত্রদলের সবচেয়ে নির্মল একটা মানুষ।’

তিনি আরও লেখেন, ‘পরবর্তী জীবনের জন্য শুভকামনা রাকিব ভাই। রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু আপনি আমাদের জুলাইয়ের শক্তি। আল্লাহ আপনার আগামীর পথচলা আরও মসৃণ করুন।’

রাকিবের বিদায়ের ইঙ্গিত

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ছাত্রদল থেকে বিদায়ের ইঙ্গিত দিয়ে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দেন রাকিবুল ইসলাম রাকিব।

সেখানে তিনি লেখেন, ‘অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।’

পোস্টের শুরুতে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাকিব। একই সঙ্গে দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

রাকিবের ওই পোস্টের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়।

তবে রাকিবুল ইসলাম রাকিব ছাত্রদলের দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছেন কি না, সে বিষয়ে তাঁর পোস্টে স্পষ্ট ঘোষণা পাওয়া যায়নি।

বিষয় : রাজনীতি ছাত্রদল রাকসু

City News

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ছাত্রদলের সবচেয়ে নির্মল মানুষ `রাকিব’: রাকসুর জিএস আম্মার

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ City News । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x