ঢাকা থেকে নিজ এলাকা জয়পুরহাটে ফেরার পথে বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার বেলা
পৌনে ১২টার দিকে বগুড়ার টিএমএসএস
মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সকাল সাড়ে
৮টার দিকে মোকামতলা–জয়পুরহাট
সড়কের শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফিরোজা
বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর
গ্রামের মৃত নিজাম উদ্দিনের
স্ত্রী।
যেভাবে দুর্ঘটনা
পুলিশ জানায়,
স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন
থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হয়েছিলেন প্রতিমন্ত্রী
আব্দুল বারী। তাঁদের গাড়ির সামনে একটি পুলিশ প্রটেকশনের
গাড়ি ছিল।
গোপীনাথপুর এলাকায়
রাস্তা পার হওয়ার সময়
হঠাৎ প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন ফিরোজা
বেগম। এ সময় গাড়ির
ধাক্কায় তিনি সড়কে পড়ে
যান। এতে তাঁর ডান
পা ভেঙে যায়।
ফিরোজা বেগমকে
বাঁচাতে গিয়ে গাড়িচালক নিয়ন্ত্রণ
হারান। পরে প্রতিমন্ত্রীর গাড়িটি
সড়কের ডান পাশের খাদে
পড়ে যায়। এতে প্রতিমন্ত্রী
আব্দুল বারী ও তাঁর
স্ত্রী সামান্য আহত হন।
দুর্ঘটনার পর
স্থানীয় লোকজন ও পুলিশ প্রটেকশনের
সদস্যরা এগিয়ে এসে প্রতিমন্ত্রী ও
তাঁর স্ত্রীকে উদ্ধার করেন। পরে পুলিশ প্রটেকশনের
গাড়িতে করে তাঁরা জয়পুরহাটের
উদ্দেশে রওনা হন।
হাসপাতালে মৃত্যু
আহত ফিরোজা
বেগমকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায়
শুক্রবার বেলা পৌনে ১২টার
দিকে তাঁর মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার
বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়া
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী
বলেন, ফিরোজা বেগমের লাশ হাসপাতালের পুলিশ
হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত
ব্যবস্থা নেওয়া হবে।